গুগলের পণ্য উন্নয়নে বাংলাদেশিদের সুযোগ দেওয়ার আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২০, ০০:৫৮আপডেট : ২২ জুন ২০২০, ০১:০০

গুগলের পণ্য উন্নয়নে বাংলাদেশিদের সুযোগ দেওয়ার আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর

বাংলাদেশের মেধাবী তরুণরা যেন অগমেন্টেড রিয়েলিটি সলিউশন ডেভলপসহ গুগলের প্রোডাক্ট উন্নয়নে অবদান রাখতে পারে সেই সুযোগ প্রদানের জন্য গুগলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রবিবার (২১ জুন) প্রতিমন্ত্রী গ্রামীণফোন ও এটুআই এর উদ্যোগে আয়োজিত ডিজিটাল প্লাটফর্মে ক্রাউডসোর্সিং এর মাধ্যমে গুগল ম্যাপের ‘বাংলাদেশ চ্যালেঞ্জ’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান ।

জুনাইদ আহমেদ পলক বলেন, 'শহর, উপশহরের পর এবার এদেশের তরুণরাই গ্রামের স্থাপনা ও রাস্তাকে গুগল ম্যাপে সংযুক্ত করেছে। ঘরে বসেই ৩১ হাজার ম্যাপার এখানে ১ লাখ ১০ হাজার ম্যাপ যুক্ত করেছে।'

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, এটুআই পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, প্রেনিউর ল্যাবের সিইও আরিফ নেজামি।

অনুষ্ঠানে বিজয়ী শীর্ষ ১০০ ম্যাপারদের নাম ঘোষণা করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাকি ১০০ জন এটুআইয়ের একশপে কাজ করবে এবং ৩১ হাজার জনই আইসিটি বিভাগ থেকে ডিজিটাল সনদ পাবেন।

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম