প্রায় এক ঘণ্টা পর সচল হোয়াটসঅ্যাপ

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২০, ০৩:৩৭আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৩:৩৯

প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে হোয়াটসঅ্যাপ। মঙ্গলবার রাত বাংলাদেশ সময় রাত ২ টা (ইটি ৪ বিকাল ৪টা) থেকে জনপ্রিয় এই অ্যাপ ব্যবহারকারীরা প্রায় এক ঘণ্টা বার্তা আদান-প্রদান করতে পারেননি। তবে এখন তা ব্যবহারে কোনও জটিলতায় পড়তে হচ্ছে না। মার্কিন তথ্য-প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এখবর জানিয়েছে।

প্রায় এক ঘণ্টা পর সচল হোয়াটসঅ্যাপ

স্বাধীন বিপর্যয় পর্যালোচনাকারী সংস্থা ডাউন ডিটেক্টর জানিয়েছিল, মঙ্গলবার হোয়াটসঅ্যাপ কাজ না করার অনেক খবর তারা পেয়েছে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারা অ্যাপটির সংযোগ পাচ্ছেন না এবং নতুন মেসেজ দেখার সময় ত্রুটি দেখাচ্ছে। 

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ খুব কম বিপর্যয়ে পড়ে। প্রায় এক বছরের মধ্যে এটিই প্রথম বড় ধরনের বিপর্যয়। ওই সময় ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।

এই বছরের শুরুতে ফেসবুক জানিয়েছিল, বিশ্বে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা ২০০ কোটি ছাড়িয়ে গেছে।

 আরও পড়ুন-

হোয়াটসঅ্যাপ ডাউন: সংযোগ পাচ্ছেন না ব্যবহারকারীরা

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম