ইমোতে বাংলা ট্রিবিউনের খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ আগস্ট ২০২০, ১৬:২১আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৬:২২

ইমোতে বাংলা ট্রিবিউনের খবর তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় সেবা ইমো’তে (IMO) পড়া যাবে দেশের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের খবর। ফলে বাংলাদেশের পাশাপাশি মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালেয়েশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের ইমো ব্যবহারকারী বাংলাদেশিরা সহজে সবশেষ খবর পাবেন। সম্প্রতি এ বিষয়ে ইমো ও বাংলা ট্রিবিউনের মধ্যে একটি চুক্তিস্বাক্ষর হয়েছে।

ইমো’র বিজনেস পরিচালক মোহাম্মদ রাশেদুল হক উল্লেখ করেন, বাংলাদেশে ইমো ব্যবহার করে ১৫ কোটি ফ্রি কল, অসংখ্য ভিডিও কল ও ছবি বন্ধু, পরিবার ও স্বজনদের পাঠাচ্ছেন ব্যবহারকারীরা। তিনি বলেন, ‘বিশ্বে প্রায় ২১ কোটি মানুষ প্রতি মাসে ইমো ব্যবহার করে, যা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং (আইএম) অ্যাপ্লিকেশন।’

ইমো’র রিজিওনাল ম্যানেজার অ্যালেক্স লি বলেন, “ইমো’র মাধ্যমে ফ্রি এইচডি কল করা যায় এবং অন্যান্য আইএম অ্যাপ্লিকেশন থেকে প্রায় শতকরা ৩০ ভাগ ডেটা কম খরচ হয়। এছাড়া ইমোতে ১ লাখ সদস্য নিয়ে গ্রুপ করা যায়।’
ইমোতে ১০ লাখেরও বেশি সক্রিয় গ্রুপ আছে বলেও জানান অ্যালেক্স লি। 

ইমো ব্যবহারকারীরা বাংলা ট্রিবিউনের খবর পেতে https://imo.onelink.me/RAdY/7406a4d3 লিংকে যুক্ত হয়ে যেতে পারেন ইমো’র বাংলা ট্রিবিউন চ্যানেলে।

/এনসি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: ওসির পর প্রত্যাহার গুলশানের ডিসিও
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: ওসির পর প্রত্যাহার গুলশানের ডিসিও
ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
রাজধানীতে শিক্ষিকাকে রিকশা থেকে ফেলে হত্যায় নতুন করে গ্রেফতার ২, আসামিদের দায় স্বীকার
রাজধানীতে শিক্ষিকাকে রিকশা থেকে ফেলে হত্যায় নতুন করে গ্রেফতার ২, আসামিদের দায় স্বীকার
দুই মাস পর শিল্পে বাড়লো গ্যাসের চাপ, স্বস্তি ফিরছে কারখানায় 
দুই মাস পর শিল্পে বাড়লো গ্যাসের চাপ, স্বস্তি ফিরছে কারখানায় 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন