১৭ অ্যাপ সরিয়ে নিলো গুগল

দায়িদ হাসান মিলন
২৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৭

১৭ অ্যাপ সরিয়ে নিলো গুগল গ্রাহকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ১৭টি অ্যান্ড্রয়েড অ্যাপ সরিয়ে নিয়েছে সার্চ জায়ান্ট গুগল। এখন থেকে গুগল প্লে-স্টোরে অ্যাপগুলো পাওয়া যাবে না। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভারতীয় প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাও-এর প্রতিবেদনে বলা হয়, প্লে-স্টোর থেকে সরিয়ে নেওয়া ১৭টি অ্যাপের মধ্যে জোকার ম্যালওয়ারের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। এটি প্রথম নজরে আসে যুক্তরাষ্ট্রের ইনফরমেশন সিকিউরিটি কোম্পানি জেডস্ক্যালারের। এরপরই অ্যাপগুলো সরিয়ে নেয় গুগল।

অ্যাপে থাকা জোকার ম্যালওয়ারের সাহায্যে গ্রাহকদের ডিভাইসের বিভিন্ন তথ্য চুরি করা হয়। বিশেষ করে যে ডিভাইসে ম্যালওয়ারযুক্ত অ্যাপ থাকবে, ওই ডিভাইসের কন্টাক্ট লিস্ট, এসএমএস এবং অন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি হতে পারে। এতে ঝুঁকিতে পড়তে পারেন গ্রাহকরা।

জোকার ম্যালওয়ারের কারণে প্লে-স্টোর থেকে সরিয়ে নেওয়া ১৭টি অ্যাপের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— ট্যানগ্রাম অ্যাপ লক, ডিরেক্ট মেসেঞ্জার, প্রাইভেট এসএমএস, স্টাইল ফটো কোলাজ, মেটিকিউলাস স্ক্যানার, ডিজায়ার ট্রান্সলেট, কেয়ার মেসেজ, পার্ট মেসেজ এবং ব্লু স্ক্যানার।

অন্য একটি সংবাদমাধ্যম জেডনেটের  প্রতিবেদনে বলা হয়, সরিয়ে নেওয়া অ্যাপগুলো অন্তত এক মাস আগে প্লে-স্টোরে আপলোড করা হয়। গুগল এগুলো সরিয়ে নিলেও যারা অ্যাপগুলো ব্যবহার করছেন, তাদের ডিভাইস থেকে সেগুলো আন-ইনস্টল করতে হবে।

জোকার ম্যালওয়ারের কারণে গুগলকে এই নিয়ে তৃতীয়বারের মতো প্লে-স্টোর থেকে অ্যাপ সরিয়ে নিতে হলো। এর আগে চলতি মাসের শুরুতে ৬টি অ্যাপ সরিয়ে নেয় গুগল। জোকার ম্যালওয়ারের কারণে প্রথম বার অ্যাপ সরানো হয় এ বছরের জুলাইয়ে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম