প্রযুক্তিপ্রেমীদের চোখ ১৩ অক্টোবরে!

আসির আহবাব নির্ঝর
০৮ অক্টোবর ২০২০, ২২:০৫আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২২:০৫

অ্যাপল লোগো প্রতি বছর বড় একটি ইভেন্টের আয়োজন করে টেক জায়ান্ট অ্যাপল। সেই আয়োজনে নতুন আইফোন ও অন্যান্য পণ্যের ঘোষণা দেওয়া হয়। এ কারণে প্রযুক্তিপ্রেমীদের কাছে ইভেন্টটির গুরুত্ব অনেক। তারা প্রতি বছর এই দিনের অপেক্ষায় থাকেন।

অন্যান্য বছরের মতো এ বছরও সবচেয়ে বড় বার্ষিক ইভেন্টের তারিখ ঘোষণা করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অক্টোবরের ১৩ তারিখ তাদের ওই ইভেন্ট অনুষ্ঠিত হবে। সেখানে আইফোন ১২ সিরিজ উদ্বোধন করা হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, আইফোন ১২-এর সঙ্গে আরও বেশ কয়েকটি পণ্যের ঘোষণা দিতে পারে অ্যাপল। এরমধ্যে আছে স্মার্ট স্পিকার, ম্যাকবুকসহ কয়েকটি পণ্য। অবশ্য এসব পণ্য সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ। তবে ফাঁস হওয়া তথ্য থেকে অনেক কিছু জানা গেছে।

বলা হচ্ছে, এবার আইফোন ১২ সিরিজে ৪টি স্মার্টফোন থাকবে। এগুলো হলো—আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ম্যাক্স ও আইফোন ১২ মিনি। এগুলোর মধ্যে আইফোন ১২ প্রো ম্যাক্স ফাইভ-জি সাপোর্টেড হবে। আর আকারে সবচেয়ে ছোট হবে আইফোন ১২ মিনি।

অনেকদিন ধরে অ্যাপলের স্মার্ট স্পিকারের কোনও উন্নত সংস্করণ আসছে না। এ কারণে প্রতিষ্ঠানটির প্রচলিত হোমপড’র নতুন সংস্করণের ঘোষণা আসতে পারে বলে গুঞ্জন উঠেছে। এছাড়া ১৩ অক্টোবর অ্যাপলের নিজস্ব এআরএম চিপের নতুন ম্যাকবুকের ঘোষণাও আসতে পারে।

 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম