ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত হলো আরও ৯ সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ২২:৪৫আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২২:৪৭

ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত হলো আরও ৯ সেবা

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত করলো আরও ৯টি সেবা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক সভায়  এই কার্যক্রম উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।

সভায় জানানো হয়, পরিবেশ অধিদফতরের পরিবেশ ছাড়পত্র সংক্রান্ত ৯টি সেবা ওএসএস পোর্টালে যুক্ত হয়ে হাই-টেক পার্কের ওয়ান স্টপ সার্ভিস আরও একধাপ এগিয়ে গেলো।  এখন থেকে বিনিয়োগকারীরা পরিবেশ ছাড়পত্রের জন্য ওএসএস প্ল্যাটফর্ম ব্যবহার করে অল্প সময়ের মধ্যে সেবা গ্রহণ করতে পারবেন।

সভায় আরও  বলা হয়, বিনিয়োগকারীদের দ্রুত ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বদ্ধপরিকর।  ‘ওয়ান স্টপ সার্ভিস আইন-২০১৮’ এবং ‘ওয়ান স্টপ সার্ভিস (বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে।  এর ধারাবাহিকতায় ১৪৮টি সেবা প্রদান করা হচ্ছে, যার মধ্যে ১১টি সেবা অনলাইনে (https://ossbhtpa.gov.bd/) পোর্টালের মাধ্যমে প্রদান করা হচ্ছে। সদ্য চালু হওয়া ৯টি সেবা যুক্ত হওয়ায় এখন সেবা গ্রহীতারা ২০টি সেবা অনলাইনের মাধ্যমে পাবেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে ধন্যবাদ জানিয়ে সেবা দাতা সংস্থা ও প্রতিষ্ঠানকে সহোযোগিতা করার আহ্বান  জানান, যাতে করে সব সেবা অতি দ্রুত ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত করা যায়।  এতে ‘ইজ অব ডুয়িং বিজনেস ইনডেক্সে’ বাংলাদেশের উন্নয়ন তরান্বিত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের