প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হলো ৩ মৃন্ময়ীকে

রুশো রহমান
২২ জুন ২০২১, ২২:১৫আপডেট : ২২ জুন ২০২১, ২২:১৫

নিজের সব শক্তি নিয়ে সবার মাঝে আত্মপ্রকাশ করলো ‘মৃন্ময়ী’। সংসার সামলানো নারীদের কর্মক্ষম ও উপার্জনশীল করার লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়া অনলাইন প্ল্যাটফর্ম দি টু আওয়ার জব আয়োজন করলো এক ভিন্নধর্মী প্রতিযোগিতা। মৃন্ময়ী শীর্ষক সেই প্রতিযোগিতায় অংশ নেয় ৫টি দল। দলের সদস্যরা অংশ নেন কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ভয়েস ওভার বিষয়ক প্রতিযোগিতায়। প্রতিযোগিতা শেষে রবিবার রাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় টিম ঈগল, টিম দি পান্ডা ওয়ারিয়র্স, টিম টাইগার, টিম স্বপ্ন সারথী ও টিম চকোরী অংশ নেয়। প্রতি দলে ছিলেন ৩ জন করে সদস্য। প্রতিযোগীরা তাদের কাজ জমা দেওয়ার জন্য ৭ দিন সময় পেয়েছিলেন। উপস্থাপন, বিশ্লেষণ, নির্মাণ এবং উচ্চারণ ও টিম ওয়ার্ক মূলত এই ৪টি বিষয়ে গুরুত্ব দিয়ে বিচারকরা নম্বর দেন। ৩৭ নম্বর পেয়ে বিজয়ী হয়েছেন তাবেন্দা হোসেন, সাইমা আখতার ও আর্নিকা ফাল্গুনীর টিম টাইগার।

দি টু আওয়ার জব’র প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার বলেন, মৃন্ময়ী’র এই চ্যালেঞ্জ’র মাধ্যমে আমরা চেষ্টা করেছি প্রতিযোগীদের ভেতরটাকে জাগিয়ে তোলার। চেষ্টা করেছি তাদের টিমমেটদের সঙ্গে তাদের বন্ধনটাকে দৃঢ় করার। আশা করি প্রতিযোগীরা সেই মেসেজ এই প্রতিযোগিতার মাধ্যমে পেয়েছেন।

প্রতিযোগিতার বিচারক ই-কমার্স প্রতিষ্ঠান দ্রব্য’র ব্যবস্থাপনা পরিচালক এম ভাটিয়া আহসান জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল টিমওয়ার্কের ওপর ফোকাস করা। কারণ বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের যুগে বড় ধরনের কোনও কাজ একা করা সম্ভব নয়। কারণ সবাই একটা বিষয়ে পারদর্শী হয় না।

এই প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন প্রতিযোগিতার স্পন্সর দ্রব্য লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ভাটিয়া আহসান, কণ্ঠশিল্পী পার্থ প্রতিম বড়ুয়া ও উল্কা গেমস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিলুর রশীদ।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের