লেনোভো বাজারে নিয়ে এলো দুটি নতুন ট্যাব

টেক ডেস্ক
২৯ জুলাই ২০২১, ২৩:৫১আপডেট : ২৯ জুলাই ২০২১, ২৩:৫১

করোনা মহামারির সময়ে হোম অফিস, অনলাইন ক্লাস, মিটিং, ওয়ার্কশপ এখন সব ডিজিটাল ডিভাইসনির্ভর। সন্তানের স্কুল থেকে শুরু করে পরিবারের জ্যেষ্ঠ সদস্যের দিন কাটছে ডিজিটাল দুনিয়ায়৷ আর এমন পরিবর্তনকে স্বাগত জানাতে বিশ্বখ্যাত ব্র্যান্ড  লেনেভো নিয়ে এসেছে ট্যাব।  যারা ভালো মানের ট্যাব খুঁজছেন, তাদের জন্য বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে চারটি ট্যাব।  লেনোভো ট্যাব এম৮ এবং লেনোভো ট্যাব এম১০ এই দুটি মডেলের চারটি ভ্যারিয়েন্টের ডিভাইস এখন পাওয়া যাচ্ছে বাজারে। 

লেনোভো ট্যাব এম ৮:  এতে আছে আট ইঞ্চি এইচডি ডিসপ্লে, কোয়াড কোর ২.০ গিগাহার্টজ প্রসেসর, ডলবি অডিও স্পিকার, ৫১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, পেছনে ৮ মেগা পিক্সেলের অটোফোকাস ক্যামেরা, সামনের ক্যামেরা ২ মেগা পিক্সেলের।  এটি ২ জিবি র‌্যাম, ৩২ জিবি রম এবং এবং ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রমের দুটি ধরনে পাওয়া যাচ্ছে৷  

লেনোভো ট্যাব এম১০: প্রিমিয়াম গ্যাজেটে যা থাকা উচিত, তার সবই পাওয়া যাবে এই ট্যাবে- ১০.১ ইঞ্চি আইপিএস এইচডি স্ক্রিন, ডলবি অ্যাটমোস ডুয়াল স্পিকার, অ্যান্ড্রয়েড ১০ আপডেট। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতে রয়েছে টানা ১০ ঘণ্টা ব্রাউজিং ও ৮ ঘণ্টা ভিডিও প্লেব্যাক সুবিধা।  পেছনে ৮ মেগা পিক্সেলের অটো ফোকাস ক্যামেরা, রয়েছে ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।  এর র‌্যাম ৪ জিবি আর রম ৬৪ জিবি, যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।  

দুই মডেলের ট্যাবে রয়েছে মেটাল ফিনিশ, বক্সের ভেতরে ইউএসবি টাইপ সি চার্জার।  ১৪ হাজার ৯৯৯ থেকে ২৮ হাজার ৯৯৯ টাকার মধ্যে বেছে নিতে পারবেন আপনার পছন্দের ট্যাব। লেনোভো ট্যাব পাওয়া যাচ্ছে www.salextra.com.bd ও অন্যান্য অনলাইন মার্কেট প্লেসগুলোতে। ঘরে বসে সেলেক্সট্রা শপে অর্ডার করলে ঢাকার ভেতরে ডেলিভারি পৌঁছে যাবে ৪৮ ঘণ্টায়।  ক্রেডিট কার্ড ছাড়া ইএমআইতে পণ্য কেনার সুযোগও থাকছে।  বিস্তারিত জানতে ভিজিট করুন ফেসবুকের www.facebook.com/salextraonline এই লিংকে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম