ক্যাবল টিভি দর্শক ফোরাম

ক্লিন ফিড বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত ব্যর্থ হতে দেওয়া যাবে না 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২১, ১৯:৪১আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৯:৪১

ক্লিন ফিড বাস্তবায়নে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের সভাপতি এরফানুল হক নাহিদ ও মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না। 

শুক্রবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ক্যাবল টেলিভিশন দর্শক ফোরাম দীর্ঘদিন থেকে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখতে বিদেশি অনুমোদনহীন চ্যানেলগুলো বন্ধের দাবি জানিয়ে আসছে। সরকারের এই সিদ্ধান্তে দেশের পারিবারিক, সামাজিক, এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে মূল্যবোধ তৈরি এবং বাঙালি সংস্কৃতিকে উচ্চ শিখরে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিবৃতিতে বলা হয়, দেশীয় বিজ্ঞাপন যাতে দেশের টেলিভিশনগুলোর মধ্যেই থাকে সে বিষয়টিও সরকারকে কার্যকর করতে হবে। বাঙালি সংস্কৃতিকে প্রধান উপজীব্য করে সামাজিক মূল্যবোধ তৈরি করবে এমন নাটক-সিনেমা এবং অন্যান্য অনুষ্ঠান নির্মাণসহ মানসম্মত অনুষ্ঠানও প্রচার করতে হবে। এর পাশাপাশি সংবাদ এবং অনুষ্ঠান প্রচারের মধ্যে মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন প্রচার করে দর্শকদের কোনোভাবেই বিরক্ত করা যাবে না। পরিমিত বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে অনুষ্ঠানমালাকে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে টেলিভিশন চ্যানেলগুলোকে।

কোনও ধরনের চাপ কিংবা অশুভ শক্তি যেন এই সিদ্ধান্তকে ব্যর্থ করতে না পারে, সেজন্য দেশীয় টেলিভিশনসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন তারা।

/এইচএএইচ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম