অ্যান্ড্রয়েড থেকে আইওসে চ্যাট স্থানান্তরের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ইশতিয়াক হাসান
২৩ জানুয়ারি ২০২২, ২১:০৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ২১:১০

হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার আনতে যাচ্ছে। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড থেকে আইওএসে স্থানান্তর করা যাবে চ্যাট। এমনই একটি খবর জানিয়েছে ডব্লিউএবেটাইনফো।

জানা গেছে, ফিচারটি প্রথম হোয়াটসঅ্যাপের ২২.২.৭৪তম আইওএস বেটা সংস্করণে দেখা যায়। এরপর এটি হোয়াটসঅ্যাপের ২২.২১.২০.১১তম অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে পাওয়া যায়। উভয় আপডেট থেকে দেখা যায়, মুভ টু আইওএস অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েডের চ্যাট আইওএসে স্থানান্তরের ব্যবস্থা করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

ডব্লিউএবেটাইনফো এ সংক্রান্ত কিছু স্ক্রিনশটও শেয়ার করেছে। সেখান থেকে নতুন ফিচারটি দেখতে কেমন তা বোঝা যায়।

ছবিগুলো বিশ্লেষণ করে সংবাদমাধ্যম ভার্জ জানায়, এই স্থানান্তর প্রক্রিয়া শুরুর আগে হোয়াটসঅ্যাপ অনুমতি চেয়ে নেবে এবং চ্যাট মাইগ্রেশনের সময় নির্দেশনা থাকবে ফোনটি চালু ও আনলক অবস্থায় যেন থাকে।

গত বছরের সেপ্টেম্বরে আইওএস থেকে স্যামসাং ফোনে স্থানান্তরের মাধ্যমে চ্যাট মাইগ্রেশনের ফিচার হোয়াটসঅ্যাপে প্রথম চালু হয়। এরপর ফিচারটি আইওএস থেকে গুগল পিক্সেল এবং অ্যান্ড্রয়েড ১২ ওএস সমৃদ্ধ ডিভাইসগুলোতে সম্প্রসারিত হয়। এটি চালু হলে মাইগ্রেশনের সম্পূর্ণ চক্র সম্পন্ন হবে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম ভার্জ। তবে ফিচারটি চালু হওয়ার পর তা কোন কোন ডিভাইসের ক্ষেত্রে অনুমোদিত থাকবে তা এখনও পরিষ্কার নয়।

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
হোয়াটসঅ্যাপের মতো নতুন মেসেজিং অ্যাপ আনছে এক্স, থাকছে যেসব সুবিধা
হোয়াটসঅ্যাপে আসছে ‘স্পয়লার’ ফিচার, ট্যাপ না করলে দেখা যাবে না বার্তা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম