ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন যা কিছু

রুশো রহমান
২৯ জানুয়ারি ২০১৬, ১৭:১৭আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৭:১৮

ফেসবুকের নতুন সেবা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা তথা সেবা যুক্ত করছে। এবার তেমনই আরও ৬টি সেবা যুক্ত করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে হা হা-সহ ৬টি নতুন ইমোজি বা বাটন। তাই শুধু লাইক দিয়েই নয়, ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে তাদের অনুভূতি প্রকাশ করতে পারবেন।

তবে এই বাটনগুলো এখনও চালু হয়নি। কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এগুলো চালু হলেও শিগগিরই সারা বিশ্বে চালু করা হবে বলে জানিয়েছে ব্লুমবার্গ ডট কম।

৬টি ইমোজি হলো লাইক, লাভ, হাহা, ইয়াই, ওয়াও, স্যাড ও অ্যাংরি বাটন। এই ৬টিকে আবার একসঙ্গে বলা হচ্ছে ফেসবুক রিঅ্যাকশান।

অনেকদিন ধরে ফেসবুক ব্যবহারকারীদের দাবি শুধু লাইক বাটন নয়, এই বাটনের পরিবর্তে ‘ডিজলাইক’ বাটনও যুক্ত করতে হবে। ব্যবহারকারী কোনও পোস্টে এ ধরনের ইমোজি যুক্ত করতে চাইলে লাইক বাটনে চেপে ধরলে বাকি ইমোজিগুলো দেখাবে। সেখান থেকে নির্দিষ্ট ইমোজি ব্যবহার করা যাবে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি