রমজানে সহমর্মিতা ছড়িয়ে দিতে টিকটকের ক্যাম্পেইন

রুশো রহমান
০৫ এপ্রিল ২০২২, ২১:৫৯আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ২২:০০

শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক বাংলাদেশে তাদের রমজান ক্যাম্পেইন #StitchKindness চালুর ঘোষণা দিয়েছে। যা মানুষের মধ্যে পবিত্র রমজান মাসের চেতনা, উদারতা, সহনশীলতা, সংহতি ও মূল্যবোধ জাগ্রত করবে। পাঁচটি ইন-অ্যাপ হ্যাশট্যাগ দিয়ে এই ক্যাম্পেইনের অফিসিয়াল অ্যাড ফিল্ম লঞ্চসহ বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে অর্থপূর্ণ, বৈচিত্র্যময় এবং নির্ভরযোগ্য কন্টেন্টের সাহায্যে পুরো রমজান মাস জুড়ে কমিউনিটির মানুষের সঙ্গে যুক্ত থাকবে টিকটক।

ব্যবহারকারীদের #StitchKindness এবং #MaheRamadan হ্যাশট্যাগ ব্যবহার করে কনটেন্ট তৈরির মাধ্যমে তাদের চারপাশে ভালো এবং দানশীল কাজের সঙ্গে পরিচিত করা এবং একটি চেইন অব কাইন্ডনেস তৈরি করতে উত্সাহিত করা হবে এই ক্যাম্পেইনের মাধ্যমে৷

প্ল্যাটফর্মের স্টিচ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের অন্য ব্যবহারকারীর ভিডিও থেকে কোনও দৃশ্য তাদের নিজের ভিডিওতে যুক্ত করতে দেবে। এছাড়া একটি চেইন অব কমান্ডের মাধ্যমে আড়ালে থাকা হিরোদের সামনে আনতেও কাজ করবে। তাদের অনুপ্রেরণা জোগাবে। এই মাসে ব্যবহারকারীদের একত্রিত করতে আরও কিছু প্রচেষ্টা থাকবে টিকটকের, যেমন- তারা কীভাবে এই মাসে নিজেদের আত্মশুদ্ধির জন্য প্রস্তুত হচ্ছেন বা নতুন কী রেসিপি তৈরি করছেন অথবা যেকোনও ধরনের হেলথ টিপস সম্পর্কে কনটেন্ট তৈরি ও তা অন্যদের সঙ্গে শেয়ার করতে উদ্বুদ্ধ করবে।

ভোজন রসিক ব্যক্তি যারা নিত্য নতুন রান্নার মাধ্যমে তাদের খাবার টেবিলকে সাজাতে পছন্দ করেন, তাদের জন্য #RamadanRecipe হ্যাসট্যাগটি এসেছে। আবার যারা স্বাস্থ্যসচেতন, তারা বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত টিপস, কীভাবে এই মাসে নিজেকে সুস্থ রাখা যায় সে সম্পর্কিত কনটেন্ট বানাতে এবং ব্যবহার করতে পারবেন #RojarDin হ্যাসট্যাগটি দিয়ে। ক্যাম্পেইনটি শেষ হবে ঈদ উদযাপনের মধ্য দিয়ে, যেখানে ব্যবহারকারীরা #KhushirEid হ্যাশট্যাগ ব্যবহার করে ঈদে তাদের প্রিয় মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন।

 

 

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
‘টিকটকার’ শুনলেই নেতিবাচক ভাবনা আসে কেন?
‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম