নকিয়ার গবেষণা সেন্টার পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২২, ১৪:১৭আপডেট : ০৬ মে ২০২২, ১৪:১৭

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেরি হিলে অবস্থিত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার গবেষণা শাখা নকিয়া বেল ল্যাব পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (৫ মে) তিনি ল্যাবের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নকিয়া কর্তৃপক্ষ ল্যাবের গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অবহিত করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে এবং কৌশলগত বিক্রয় ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় গৃহীত বিভিন্ন কার্যক্রম ও বাংলাদেশের আইসিটি খাতের সার্বিক অগ্রগতির বিষয়ে তাদের অবহিত করেন।

উল্লেখ্য, নকিয়া ডিজিটাল অবকাঠামো শিল্পে ফিরে আসছে। তারা সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে ভাইব্রেন্টের সঙ্গে যৌথ অংশীদারিত্বে বাংলাদেশে তারা মোবাইল ফোন সংযোজন করা শুরু করেছে। নকিয়া বেল ল্যবস হচ্ছে নকিয়া ফোনের গবেষণা শাখার বিশ্বব্যাপী সদর দফতর। প্রথম এন্ড-টু-এন্ড ফাইভজি এবং সিক্স-জি ল্যাব টেস্ট করা হয় এখান থেকে।

নকিয়ার সাউথইস্ট এশিয়া ইউনিটের হেড অফ মার্কেটিং ডেনিয়েল জিগার, নর্থ আমেরিকা স্ট্র্যাটেজিক সেলস অ্যানেড সলিউশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক এলিসন, সিটিও অ্যান্ড হেড অব স্ট্র্যাটেজি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার আরিফ চৌধুরী, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, এটুআই’র পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
পলককে ফোন করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘নেটটা একটু স্লো করে দাও’
পলকের রিমান্ড শুনানির দিন আদালত প্রাঙ্গণে হট্টগোল: ৪ আসামি ৩ দিনের রিমান্ডে 
পরিবারের সঙ্গে আধা ঘণ্টা-আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
সর্বশেষ খবর
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
ময়মনসিংহে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
স্বর্ণের দাম আরও কমলো
স্বর্ণের দাম আরও কমলো
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার