পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে ব্লকচেইন ব্যবহার গুরুত্বপূর্ণ: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জুন ২০২২, ১৯:২৫আপডেট : ০৬ জুন ২০২২, ১৯:২৫

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দেশে ব্লকচেইন প্রযুক্তিকে এগিয়ে নিতে সরকার-ইন্ডাস্ট্রিকে তরুণ প্রজন্মের সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্লকচেইন ব্যবহার গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে অবশ্যই আমরা ভবিষ্যতে সফল হবো। কেননা আজকের সংকটকে সুযোগে পরিণত করবে তরুণরা।’

সোমবার (৬ জুন) রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি অত্যন্ত আশাবাদী যে ব্লকচেইন এর উন্নয়ন ও বিকাশে তরুণরা এগিয়ে এসেছে। এ সময় ব্লকচেইন অলিম্পিয়াড দেশের তরুণদের জন্য উদ্ভাবনী ধারণা বিকাশ ঘটানোর সুবর্ণ সুযোগ বলেও মন্তব্য করেন মন্ত্রী।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. এম আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সংসদ সদস্য অপরাজিতা হক, বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. এম কায়কোবাদ, বাংলাদেশ বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের সমন্বয়কারী হাবিবুল্লাহ নেয়ামুল করিম।

এছাড়া আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম এবং ব্লকচেইন অলিম্পিয়াডের ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার লরেন মা অনলাইনে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।

তিন দিনব্যাপী আয়োজিত এই অলিম্পিয়াড আগামী ৮ জুন শেষ হবে।

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম