বন্যার্তদের জন্য বিনামূল্যে ভয়েস কল ও ইন্টারনেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৯:৩২ আপডেট : ২২ জুন ২০২২, ১৯:৩২

সুনামগঞ্জ, সিলেটের বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। মোবাইল ফোন ব্যবহারকারীদের বিনামূল্যে ভয়েস কল ও ইন্টারনেট ব্যবহারের অফার দিচ্ছে। গ্রামীণফোন সবার আগে উদ্যোগ নিয়েছে। পরে এগিয়ে এসেছে বাংলালিংক ও টেলিটক।  

বন্যার্তদের পাশে বাংলালিংক

বাংলালিংক সিলেটের বন্যাকবলিত এলাকার গ্রাহকদের বিনামূল্যে টক-টাইম (ভয়েস কল) ও ডেটা (ইন্টারনেট) দিচ্ছে। সিলেট অঞ্চলের বাংলালিংক প্রিপেইড গ্রাহকরা প্রত্যেকে বিনামূল্যে ১০ মিনিট টক-টাইম ও ১০০ মেগাবাইট ডেটা পাবেন ৩ দিনের মেয়াদসহ। এছাড়া বন্যাকবলিত অঞ্চলের সব প্রিপেইড গ্রাহকের অ্যাকাউন্টের মেয়াদ ৩০ দিন বাড়ানোর পাশাপাশি ইমার্জেন্সি ব্যালেন্সের সীমা ২০০ টাকা করা হয়েছে।

ফ্রি মিনিট এবং ডেটা পেতে বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৯০০*৩#। এসএমএসের মাধ্যমে এই ক্যাম্পেইন সম্পর্কে গ্রাহকদের জানানো হবে। শুধু লোকাল ফোন কলের ক্ষেত্রে ফ্রি টক-টাইম প্রযোজ্য।

বাংলালিংক’র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, পরিবার ও কাছের মানুষের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি সিলেট অঞ্চলে উদ্ধার অভিযানে সহায়ক হবে এই উদ্যোগ।

এগিয়ে এসেছে টেলিটক

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে টেলিটক। বন্যায় বিপর্যস্ত  সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, জামালপুর ও কিশোরগঞ্জের টেলিটক গ্রাহকদের জরুরি প্রয়োজন মেটাতে টেলিটক বিনামূল্যে দিচ্ছে ১৫ মিনিট টক টাইম, ২০টি এসএমএস ও ৫০০ এমবি ডেটা। মেয়াদ ১০ দিন। অফারটি পেতে ডায়াল করতে হবে*১১১*২০২২*৭# এই নম্বরে।

 

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানী‌তে দুজনের মরদেহ উদ্ধার
রাজধানী‌তে দুজনের মরদেহ উদ্ধার
তীব্র শীতে কাঁপছে কাশ্মীর ও লাদাখ, তাপমাত্রা কত
তীব্র শীতে কাঁপছে কাশ্মীর ও লাদাখ, তাপমাত্রা কত
নবগঠিত ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে বরাদ্দ ৪ কোটি টাকা
নবগঠিত ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে বরাদ্দ ৪ কোটি টাকা
‘ফোর্স ৩’তে ফিরছেন জন-নোরা জুটি, থাকছে বিশেষ চমক
‘ফোর্স ৩’তে ফিরছেন জন-নোরা জুটি, থাকছে বিশেষ চমক
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ, উঠলো ‘স্বাধীন সিন্ধুদেশ’ স্লোগান
সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ, উঠলো ‘স্বাধীন সিন্ধুদেশ’ স্লোগান