তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলনে দুই অ্যাওয়ার্ড পেলো এটুআই 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৬

তথ্যপ্রযুক্তির অন্যতম বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড টেকনোলজির (ডব্লিউসিআইটি ২০২২)’ দ্বিতীয় দিনে দুটি অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ সরকারের অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প। ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা) প্রতিবছর এই পুরস্কারের আয়োজন করে থাকে। বুধবার (১৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার পেনাং-এর সেটিয়া স্পাইস কনভেনশন সেন্টারে ‘উইটসা অ্যাওয়ার্ড নাইট’ শীর্ষক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

‘ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক’ প্রকল্পের জন্য এটুআই এবছর উইটসার চেয়ারম্যান অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। বিশ্বজুড়ে ১৬৫টি প্রকল্পের মধ্যে এটুআই-এর প্রকল্পটি শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে এই সম্মাননা অর্জন করে। ‘ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক’ প্রকল্পটি ডিজিটাল গর্ভন্যান্সের উপরে বিশ্বব্যাপী এক অনন্য দৃষ্টান্ত। এটু‌আই-এর আরেকটি প্রকল্প ‘কোভিড-১৯ ন্যাশনাল ড্যাশবোর্ড’ ইনোভেটিভ ইহেলথ সল্যিউশনস অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দেশের স্বাস্থ্যখাতে অবদানের জন্য প্রকল্পটি এই অ্যাওয়ার্ড অর্জন করেছে।

উইটসা অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে উইটসার চেয়ারম্যান ইয়ানিস সিরোস, দ্য ন্যাশনাল টেক অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (পিকম) এর চেয়ারম্যান ড. সিন সিয়াহ, উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান ও বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার পেনাং স্টেট এক্সকো ফর ট্যুরিজম অ্যান্ড ক্রিয়েটিভ ইকোনমি এর সভাপতি ইয়েউহ সুন হিনসহ অন্যান্য অতিথিরা মঞ্চে উপবিষ্ট থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। এটুআই-এর পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।

বিশ্ব তথ্যপ্রযুক্তি খাতে উইটসা’র এ পুরস্কার সম্মাজনক হিসেবে বিবেচনা করা হয়। দেশে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) তথ্যপ্রযুক্তি খাতের বিশ্ব সংগঠন উইটসার একমাত্র সদস্য। তথ্যপ্রযুক্তিতে বিশেষ ভূমিকা পালনকারী বিভিন্ন প্রকল্পকে উইটসার এই বিশ্ব সম্মাননার জন্য প্রতিবছর মনোনয়ন প্রদান করে সংগঠনটি।

বাংলাদেশের সাফল্যে অভিনন্দন জানিয়ে উইটসার চেয়ারম্যান ইয়ানিস সিরোস বলেন, তথ্যপ্রযুক্তিতে খাতে সাফল্যের সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উইটসা অ্যাওয়ার্ড অর্জনের জন্য আমি এটুআইকে অভিনন্দন জানাচ্ছি। বৈশ্বিক এই সংকটময় মুহূর্তে প্রযুক্তির উৎকর্ষতা আমাদের সমস্যা মোকাবেলার হাতিয়ার হিসেবে কাজ করবে বলেই আমার বিশ্বাস।

উইটসা অ্যাওয়ার্ড অর্জন প্রসঙ্গে বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, ‘বিসিএস দেশের প্রযুক্তি সংগঠনগুলোর অভিভাবক হিসেবে বরাবরই কাজ করে আসছে। দেশের উদ্ভাবন এবং কার্যকর প্রকল্পকে উইটসার কাছে ঠিকমতো উপস্থাপন করা হয়েছে বলেই আজ আমরা সফলতা অর্জন করেছি। দেশের প্রযুক্তি খাতকে বিশ্বে সমাদৃত করতে বিসিএস সবসময় কাজ করে আসছে এবং আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।’

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
২৭তম বিসিএস: আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে আল্টিমেটাম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম