নতুন কিছু নিয়ে আসছেন ইনস্টাগ্রামের প্রতিষ্ঠাতা

ইশতিয়াক হাসান
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৮

প্রতিষ্ঠার চার বছর পরই বের হয়ে যান ইনস্টাগ্রামের দুই প্রতিষ্ঠাতার একজন মাইক ক্রেইজার। তবে নতুন অ্যাপ নিয়ে আবারও টেক দুনিয়ায় ফিরছেন তিনি। সম্প্রতি আর্টিফ্যাক্ট নামে নতুন একটি অ্যাপ উন্মোচন করেছেন ক্রেইজার। এই অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যক্তিগত নিউজ ফিডের ব্যবস্থা করা হয়েছে।

ইনস্টাগ্রামে এক পোস্টে ক্রেইজার জানান, তিনি এবং সিসট্রোম মিলে এক বছরেরও বেশি সময় ধরে মেধাবী একটি দলের সঙ্গে কাজ করছেন এটি তৈরি করার জন্য। তিনি আরও বলেন, আমরা আস্তে আস্তে মানুষকে এর মধ্যে অন্তর্ভুক্ত করছি।

সিএনএস জানায়, এটি ইনস্টাগ্রামের মতো ছবি কেন্দ্রিক নয় বরং এর মূল ফোকাস আর্টিকেলের দিকে। আর্টিফ্যাক্ট অ্যাপটি কনটেন্টকেই বেশি রিকমেন্ড করবে যেখানে ব্যবহারকারী তার পছন্দের কনটেন্ট পোস্ট করবে এবং তার বন্ধুরা সেটা নিয়ে আলোচনা করবে। এর মেইন ফিডে বড় মিডিয়া প্রতিষ্ঠানের আর্টিকেল থেকে শুরু করে ছোট ব্লগ প্রদর্শন করবে। আর ব্যাবহারকারী কোন আর্টিকেলের ওপর ক্লিক করছে তার ওপর ভিত্তি করে তার ব্যাক্তিগত ফিড পূর্ণ হবে।

সিএনএন আরও জানায়, বিস্তারিত জানতে চাইলে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
ফেসবুকের সুবিধা এবার ইনস্টাগ্রামেও, প্রোফাইলে দেখানো যাবে ট্যাগ করা পোস্ট
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
দিনে ২ ঘণ্টার বেশি ফেসবুক-ইনস্টাগ্রাম নয়, শিশুদের জন্য নতুন নিয়ম মেটার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত