ফেসবুক-ইনস্টাগ্রামের ছবির গোপন কোড মুছে দেবে ব্রেভ ব্রাউজার, চালু করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১৮:০৬ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:০৬

ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করা ছবি অন্য অ্যাকাউন্টে শেয়ার করলেও এর সঙ্গে যুক্ত বিশেষ শনাক্তকারী কোড থেকে যেতে পারে। ছবির মেটাডেটায় থাকা এই গোপন কোডের মাধ্যমে একই ছবি বিভিন্ন অ্যাকাউন্টে ব্যবহারের বিষয়টি শনাক্ত করে সেগুলোর মধ্যে যোগসূত্র তৈরির সুযোগ থাকে। এ ধরনের সম্ভাব্য গোপনীয়তা ঝুঁকি কমাতে নতুন সুবিধা চালু করেছে ব্রেভ ব্রাউজার। এর মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ছবি ডাউনলোড কিংবা অন্য ওয়েবসাইটে আপলোডের সময় মেটার যুক্ত করা শনাক্তকারী স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে। পাশাপাশি ব্রেভ ব্রাউজার ব্যবহার করে কোনো ওয়েবসাইটে ছবি আপলোড করলেও শনাক্তকারী কোড ছাড়াই ফাইল পাঠানো হবে।

ব্রেভের ডেস্কটপ সংস্করণ ১.৯৮ থেকে সুবিধাটি চালু হয়েছে। ফেসবুক-ইনস্টাগ্রামে প্রকাশিত সকল ছবির মেটাডেটায় ‘এফবিএমডি’ দিয়ে শুরু হওয়া একটি দীর্ঘ কোড যুক্ত করে মেটা। এটি ছবির আইপিটিসি মেটাডেটার ‘স্পেশাল ইনস্ট্রাকশনস’ বিভাগে সংরক্ষিত থাকে। ফলে কোনো ব্যবহারকারী ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে অন্য অ্যাকাউন্টে বা ইনস্টাগ্রামে প্রকাশ করলেও কোডটি ছবির সঙ্গে থেকে যায়। ব্রেভের দাবি, ২০২৬ সালের জুলাই মাসে পরীক্ষা চালিয়েও তারা ছবিতে এই শনাক্তকারী কোডের উপস্থিতি পেয়েছে।

প্রতিষ্ঠানটির আশঙ্কা, একই শনাক্তকারী কোড ব্যবহার করে মেটা বিভিন্ন অ্যাকাউন্টে প্রকাশিত ছবির মধ্যে যোগসূত্র তৈরি করতে পারে। উদাহরণ হিসেবে, কেউ নিজের পরিচয় গোপন রেখে আলাদা নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালালে এবং পরিচিত কারও ফেসবুক পোস্ট থেকে ছবি নিয়ে সেখানে প্রকাশ করলে দুই অ্যাকাউন্টের মধ্যে সম্পর্ক শনাক্ত করা সম্ভব। এতে ব্যবহারকারীর প্রকৃত পরিচয় ও সামাজিক যোগাযোগের পরিসর সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে মেটা এই শনাক্তকারী কোড কেন যুক্ত করে বা কী কাজে ব্যবহার করে, তা প্রকাশ্যে ব্যাখ্যা করেনি। এটি ব্যবহারকারীদের অনুসরণ করার কাজে ব্যবহৃত হয় কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য নেই।

ব্রেভ জানিয়েছে, ছবি ডাউনলোড করার সময় ফাইলটি ডিভাইসে সংরক্ষিত হওয়ার আগেই শনাক্তকারী কোড মুছে ফেলা হয়। আবার কোনো ওয়েবসাইটে ছবি আপলোডের সময় মূল ফাইল অপরিবর্তিত রেখে শনাক্তকারী কোড ছাড়া একটি আলাদা কপি পাঠানো হয়। ফলে পরবর্তীতে অন্য ব্রাউজার বা অ্যাপ দিয়ে ছবিটি শেয়ার করলেও ডাউনলোডের সময়ই কোডটি মুছে ফেলার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

তবে সুবিধাটি সব ব্যবহারকারীর ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে চালু আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। লিনাক্স সংস্করণ পরীক্ষা করে একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, নির্দিষ্ট সংস্করণে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকতে পারে। তাই এটি সক্রিয় না থাকলে ব্রেভের অ্যাড্রেস বারে brave://flags লিখে এন্টার চাপুন। এরপর সার্চ বক্সে brave-strip-image-metadata-v1 লিখে খুঁজুন। অপশনটি পাওয়া গেলে ড্রপডাউন মেনু থেকে ‘Enabled’ নির্বাচন করে ‘Relaunch’ বাটনে ক্লিক করুন। এতে ব্রাউজার পুনরায় চালু হবে এবং সুবিধাটি সক্রিয় হওয়ার কথা। এ সুবিধা ব্রেভের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে এখনো চালু হয়নি। ভবিষ্যতে ছবির অবস্থান, ডিভাইস, তারিখ ও সময়সংক্রান্ত তথ্য মুছে ফেলার সুবিধা এবং অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে ফিচারটি চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

/এএ/
সম্পর্কিত
জাতীয় নিরাপত্তার উদ্বেগে জর্ডানে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’
এনভিডিয়ার নেতৃত্বে ফিরতে চান জেনসেন হুয়াং, তৎপর মিত্ররা
সর্বশেষ খবর
ই-ভ্যাট সার্ভারে জটিলতা, রিটার্ন জমার সময় বাড়লো
ই-ভ্যাট সার্ভারে জটিলতা, রিটার্ন জমার সময় বাড়লো
৩৩ বছরেই আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু
৩৩ বছরেই আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু
ককটেল বিস্ফোরণের মামলায় মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে
ককটেল বিস্ফোরণের মামলায় মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল