ফেসবুকের ব্যবহারকারী ৩০০ কোটি

ইশতিয়াক হাসান
০৯ মে ২০২৩, ২১:৪৬আপডেট : ০৯ মে ২০২৩, ২১:৪৬

ফেসবুকের বর্তমান ব্যবহারকারী ৩০০ কোটি। এর একটি বড় অংশ জুড়েই রয়েছে বয়স্ক ব্যবহারকারী। এপি’র সূত্রে সম্প্রতি ফেসবুক নিয়ে যে বিতর্ক উঠেছে তা হলো ফেসবুক শুধু বয়স্ক মানুষদের জন্য। তবে ফেসবুকের পক্ষ থেকে এর জবাবে জানানো হয়, ফেসবুক মারা যায়নি বা এটি যে শুধু বয়স্ক লোকদের জন্য তাও নয়। যদিও টিকটকের দৌরাত্ম্যে ফেসবুকের অবস্থান নতুন প্রজন্মের কাছে অনেকটাই কোণঠাসা।

এপি জানায়, আমেরিকায় ২৪ বছর বয়সী ওয়েলস নামে এক নারী বলেন, তিনি সর্বশেষ কবে ফেসবুকে লগইন করেছেন তা তার মনে নেই। সেটা এক বছরের বেশি তো হবেই। অবশ্য তিনি দিনে পাঁচ বা ছয়বার ইনস্টাগ্রামে ঢোকেন। আর টিকটকের ক্ষেত্রে তিনি দিনে অন্তত এক ঘণ্টা সময়মতো ব্যয় করেনই।

সব মিলিয়ে ফেসবুকের সামনে এখন একটি অনাকাঙ্খিত চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। যদিও এখন পর্যন্ত হিসেব অনুযায়ী প্রতি মাসে ৩০০ কোটি মানুষ ফেসবুকে প্রবেশ করে। সংখ্যাটি গোটা পৃথিবীর জনসংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি। ২০০ কোটি মানুষ প্রতিদিন লগইন করে। তারপরও প্রতিষ্ঠার প্রায় দুই দশক পরে ফেসবুককে তার ভবিষ্যৎ নিয়ে লড়াই করতে হচ্ছে বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি।

ইনসাইডার ইনটেলিজেন্স’র বিশ্লেষক ডেবরা আহো উইলিয়ামসন বলেন, তিনি প্রতিষ্ঠার পর থেকেই ফেসবুক দেখে আসছেন। তিনি আরও বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটির নতুন প্রজন্মের ব্যবহারকারীর সংখ্যা কমে আসছে। তবে এর মানে এই নয় যে ফেসবুক কোথাও চলে যাচ্ছে। অন্তত এই মুহূর্তে তো নয়ই।

তিনি বলেন, মার্ক জাকারবার্গ ২০ বছর আগে যখন ফেসবুক ডেভেলপ করেন তখন তিনি কলেজের ছাত্র। তখনকার হিসেবে এটি অবশ্যই একটি অসাধারণ সৃষ্টি ছিল এবং এখনও এটি গোটা পৃথিবীতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম