জিমেইল অ্যাকাউন্ট কখন মুছে দিতে পারে গুগল

ইশতিয়াক হাসান
১৮ মে ২০২৩, ২১:৪৯ আপডেট : ১৮ মে ২০২৩, ২১:৪৯

দুই বছরের বেশি সময় ধরে অব্যবহৃত অবস্থায় থাকা জিমেইল অ্যাকাউন্ট সম্পূর্ণ মুছে দিতে পারে গুগল। আগের পলিসি অনুযায়ী অব্যবহৃত অ্যাকাউন্টের ডাটা সরিয়ে ফেলা হতো। কিন্তু নতুন সিদ্ধান্ত কার্যকর হলে পুরো অ্যাকাউন্টই নাই হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম ভার্জ জানায়, আগের পলিসি তৈরি হয় ২০২০ সালে। একই সময় ফ্রি আনলিমিটেড ফটোর সুবিধাটিও উঠিয়ে নেওয়া হয় এবং দুই বছর ব্যবহার করা হয়নি এমন অ্যাকাউন্টের ডাটা সরিয়ে ফেলা হয়। কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজার রুথ ক্রিচেলি একটি ব্লগপোস্টে বলেন, সেইসব অ্যাকাউন্ট সম্পূর্ণ মুছে ফেলাও হতে পারে।

তবে নতুন এই পলিসি চালু হলেও সেটা ডিসেম্বরের আগে কার্যকর হবে না বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এদিকে নাইনটুফাইভগুগল তার রিপোর্টে জানায়, ডিলিট হয়ে যাওয়া এসব অ্যাকাউন্ট পুনব্যবহারের কোনও সুযোগ থাকবে না।

গুগলের সূত্র থেকে জানা যায়, যে সব কর্মকাণ্ড থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি নির্ণয় করা হবে তার মধ্যে রয়েছে, ইমেইল পড়া অথবা পাঠানো, গুগল ড্রাইভ ব্যবহার করা, ইউটিউব ভিডিও দেখা, গুগল প্লে থেকে অ্যাপ নামানো, গুগল সার্চ ব্যবহার করা অথবা কোনও তৃতীয় পক্ষের পরিষেবা ব্যবহারের জন্য গুগল ব্যবহার করে সাইনইন করা।

আর যেসব বিষয় অ্যাক্টিভিটি হিসেবে ধরা হবে না তার মধ্যে রয়েছে, এমন কোনও এলিয়াস সেটিং করা যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সব মেইল কোনও প্রাইমারি অ্যাকাউন্টে চলে যাওয়া। তবে এসব অ্যাকাউন্টকে আসলেই বিয়োগের তালিকায় রাখবে কিনা তা এখনও নিশ্চিত নয় বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি।

ক্রিচেলি বলেন, এই পলিসি চালু হলে প্রথমেই যেটা করা হবে তা হলো, যেসব অ্যাকাউন্ট তৈরি করার পর থেকে কখনই কোনোভাবে ব্যবহার করা হয়নি সেসব অ্যাকাউন্ট মুছে দেওয়া হবে। তবে তার আগে কয়েক মাস ধরে সেসব অ্যাকাউন্টে এবং অ্যাকউন্টগুলোতে যেসব রিকভারি ইমেইল ঠিকানা দেওয়া থাকবে সেসব ঠিকানাতেও কয়েক মাস ধরে একাধিকবার নোটিশ পাঠানো হবে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
গুগল ফটোসে এলো একগুচ্ছ নতুন সুবিধা, আরও সহজ হবে ছবি ব্যবস্থাপনা
টু-ফ্যাক্টর অথেনটিকেশনে জিমেইলে নতুন সুবিধা, যেভাবে ব্যবহার করবেন
ব্যবহারকারীদের তথ্য গোপনীয়তা আইন লঙ্ঘনে গুগলকে বড় জরিমানা
সর্বশেষ খবর
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক