যে কারণে পেছাতে পারে আইফোন-১৫ বাজারে আসার দিন

ইশতিয়াক হাসান
২৬ জুলাই ২০২৩, ১০:৪০আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:৪০

এবছর নির্দিষ্ট সময়ের এক মাস পর বাজারে আসতে পারে আইফোন-১৫। প্রতি বছর সাধারণত সেপ্টেম্বর মাসে উন্মোচিত হয় আইফোনের নতুন সংস্করণ। উন্মোচনের কিছুদিন পরই বিক্রির জন্য তা বাজারে ছাড়া হয়। কিন্তু এ বছর উৎপাদন সংক্রান্ত কিছু সমস্যার কারণে আইফোন তার এই ঐতিহ্য ধরে রাখতে পারছে না।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আইফোন-১৫ এবং ১৫-ম্যাক্সের অ্যাসেম্বলে (বিভিন্ন অংশ সংযোজন) কিছু সমস্যা দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটি নতুন একটি উৎপাদন প্রক্রিয়ায় কাজ করছে। ফলে এর ডিসপ্লের কালো প্রান্তটি আরও সরু হবে। এটি হলে আগের মডেলগুলোর তুলনায় আইফোন ১৫ প্রো-এর ডিসপ্লে একটু বড় হবে। কিন্তু পুরো ফোনের আকৃতিতে কোনও পরিবর্তন আসবে না।

দ্য ইনফরমেশন জানায়, একই প্রক্রিয়া ২০১৯ সালে অ্যাপল ওয়াচ ৭ এও ব্যবহার করা হয়েছিল।

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন-১৫ বছরের শেষ চতুর্থাংশে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তে বাজারে ছাড়া হতে পারে।  

উল্লেখ্য এর আগেও কোভিডের সময় আইফোন-১২ বাজারে আসতে সময় লেগেছিল। আবার আইফোন ১৪ প্রো ম্যাক্সে এলজি ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল। ফলে তার শিপিংও একটু দেরিতে হয়েছিল।

ধারণা করা হচ্ছে আগের তুলনায় এবার অ্যাপল সবচেয়ে বড় বাজেটের আইফোন বাজারে আনতে যাচ্ছে।

/এইচএএইচ/এফএস/
সম্পর্কিত
আইফোন গরম হলে কী করবেন
আইফোনের বিস্তারে কমছে জন্মহার, বলছে গবেষণা
কেন ক্ষতিপূরণ দিতে চায় অ্যাপল, কারা পাবে?
সর্বশেষ খবর
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যে কাজগুলো অবশ্যই করবেন
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ঘরোয়া ক্রিকেটে এসজি বলের পথে বাংলাদেশ, কী সুবিধা তাতে? 
ফ্যামিলি কার্ড প্রকল্পে ‘তথ্য সংগ্রহকারী’ পদে আবেদনের সময় বেড়েছে 
ফ্যামিলি কার্ড প্রকল্পে ‘তথ্য সংগ্রহকারী’ পদে আবেদনের সময় বেড়েছে 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল