থ্রেডসের ওয়েব সংস্করণ আসছে

ইশতিয়াক হাসান
২২ আগস্ট ২০২৩, ০০:১৮আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০০:২৭

চলতি সপ্তাহেই ওয়েব সংস্করণ চালু হতে যাচ্ছে মেটার মালিকানাধীন থ্রেডসের। ওয়াল স্ট্রিট জার্নালের সূত্রে জানা যায়, টুইটারের প্রতিদ্বন্দ্বী শর্ট মেসেজিং সার্ভিস তার ওয়েব সংস্করণটি নিয়ে আসছে।

মেটার সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান থ্রেডসে আরও নতুন কিছু ফিচার আনতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ভালো মানের সার্চ, যেখানে এখন শুধু ইউজার নেম দিয়ে সার্চ করার সুযোগ রয়েছে।

এই সপ্তাহের কথা বলা হলেও ঠিক কবে নাগাদ এটি চালু হবে তা এখনও নিশ্চিত নয় বলে মন্তব্য করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং চালুর আগে এতে আরও কিছু কাজ বাকি।

ভার্জ জানায়, টুইটারের এই প্রতিদ্বন্দ্বী বাজারে আসার মাত্র দেড় মাসের মধ্যেই এর ব্যবহারকারী ১০০ মিলিয়ন ছাড়িয়েছে। যার ভেতরে অনেক সেলিব্রিটি এবং বিভিন্ন ব্র্যান্ডও রয়েছে। তবে অনেক গুরুত্বপূর্ণ ফিচার এখনও চালু হয়নি প্ল্যাটফর্মটিতে।

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে সরকার জানাবে: তথ্য উপদেষ্টা 
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলে সরকার জানাবে: তথ্য উপদেষ্টা 
মালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী, সুযোগ পাচ্ছে আরও ৩১২ এজেন্সি
মালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী, সুযোগ পাচ্ছে আরও ৩১২ এজেন্সি
মেসিকে যেভাবে বিদায় জানাবে আর্জেন্টিনা
মেসিকে যেভাবে বিদায় জানাবে আর্জেন্টিনা
ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, ক্ষমা চাইলেন শিবিরকর্মী
ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, ক্ষমা চাইলেন শিবিরকর্মী
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি