৯ এর উল্লাসে নতুন ক্যাম্পেইন নিয়ে এলো দারাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০১:০১

দেশের শীর্ষস্থানীয় মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ৯ বছরে পদার্পণ করলো। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নতুন ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনের নাম ৯ -এর উল্লাস।

‘এইটা, ঐটা, যেইটা লাগে, সবই কিনুন দারাজ-এ’ স্লোগান নিয়ে ক্যাম্পেইনটি আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, গ্রুপ চিফ কমার্শিয়াল অফিসার লু ইয়াও, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশোসহ আরও অনেকে। এ ছাড়া উপস্থিত ছিলেন দারাজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল ও অভিনেতা আফরান নিশো ও মডেল অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই ক্ষণে আমি দারাজের ৯ বছরের যাত্রার কথা স্মরণ করতে চাই। ছোট একটি পরিসর থেকে দেশসেরা ই-কমার্স মার্কেটপ্লেস হয়ে ওঠার গল্পটা অনেক রোমাঞ্চকর। এই সময়ে দারাজ নিজেদের পরিণত করেছে, পেয়েছে আলিবাবার প্রযুক্তিগত ও লজিস্টিক সহায়তা, সঙ্গে দূরদর্শী নেতৃত্বের দক্ষতা। সামাজিক উন্নয়নের পাশাপাশি আমরা পণ্যের গুণগত মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দারাজের গ্রুপ চিফ কমার্শিয়াল অফিসার লু ইয়াও  বলেছেন, ক্রেতাদের নিত্য নতুন অফার দেওয়ার পাশাপাশি বিক্রেতাদের সব ধরনের সহায়তা দেওয়াই আমাদের নবম বর্ষপূর্তির প্রতিশ্রুতি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আলোকিত এবং স্মার্ট বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারি।

/এইচএএইচ/এলকে/
সম্পর্কিত
দারাজ নিয়ে এলো ‘লাকি ৭.৭’ ক্যাম্পেইন
দারাজে ৬.৬ বিগ ঈদ সেল শুরু
ফ্রি ডেলিভারি ও সঞ্চয়ের সুবিধা নিয়ে শুরু হলো ‘দারাজ ৬.৬ বিগ ঈদ সেল’
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু