বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে দৃঢ় সমর্থনে রবির উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৩, ০৭:৪২আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৭:৪২

ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব বিশ্বকাপ ক্রিকেট উদযাপনের অংশ হতে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য দৃঢ় সমর্থন প্রদর্শন করে দ্য রেড ওয়েভ-চিয়ার্স ফর বিডি ক্রিকেট টিম উদযাপন করলো মোবাইল অপারেটর রবি। রবির ‘জানি বাংলাদেশ, পারবে তুমিও’ ক্যাম্পেইনের অংশ হিসেবে– এ আয়োজন করা হয়।

‘দ্য রেড ওয়েভ– চিয়ার্স ফর বিডি ক্রিকেট টিম’ উদযাপনে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানীর গুলশান-১ নম্বরের রবি করপোরেট অফিস থেকে শুরু করে গুলশান-২ অভিমুখে রাস্তার দুই পাশে সাজানো হয়। সাধারণ মানুষের পাশাপাশি রবি কর্মীদের অংশগ্রহণে উদযাপনের অংশ হিসেবে গুলশান এভিনিউয়ের মোট আটটি স্পটে এ আয়োজন করে রবি।

এসব স্পটে দিনব্যাপী প্রাণবন্ত ফ্ল্যাশ মব উপভোগের পাশাপাশি পথচারীরা ক্রিকেট হিরোদের জন্য গ্রাফিতিতে শুভেচ্ছা বাণী লেখেন। ক্রিকেট অনুরাগীদের আন্তরিক শুভেচ্ছায় সজ্জিত চমৎকার ওয়াল গ্রাফিতি বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে পুরো সপ্তাহের জন্য প্রদর্শন করা হবে।

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে দৃঢ় সমর্থনে রবির উৎসব

অনুষ্ঠানে রবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, প্রধান কার্যালয়ের সব বিভাগের কর্মী ও বিভাগীয় প্রধানরা একসঙ্গে যোগ দিয়ে ক্রিকেট দলের জন্য সম্মিলিভাবে উৎসাহ এবং দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

রাজীব শেঠি বলেছেন, ‘ক্রিকেট বিশ্বকাপ যাত্রায় আমাদের ক্রিকেট হিরোদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।’

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেছেন, ‘আমাদের দলকে প্রতিটি পদক্ষেপে উৎসাহ দিতে বিশ্বকাপ রেড সেলিব্রেশন আয়োজন করা হয়েছে।’

/এইচএএইচ/এলকে/
সম্পর্কিত
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
এশিয়া কাপের সেমিতে আজ বাংলাদেশ-ভারত মহারণ
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ