নতুন ডোমেইন আনলো গুগল

ইশতিয়াক হাসান
০৩ নভেম্বর ২০২৩, ০৯:১৩আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:৪২

নতুন এবং আকর্ষণীয় একটি ডোমেইন আনলো গুগল রেজিস্ট্রি। ডোমেইনটি হলো ডটআইএনজি (.ing)। এটি চালু হলে এর এক্সটেনশনকে নিয়ে ওয়েবসাইটের পূর্ণাঙ্গ শব্দ তৈরি করা যাবে— এমনটাই মন্তব্য করেছে সংবাদ মাধ্যম ভার্জ।

ভার্জ জানায়, নতুন এই ডোমেইনের কারণে এখন থেকে দেখা যাবে যেসব শব্দের শেষে আইএনজি যুক্ত আছে সেসব শব্দের বাকি অংশ দিয়ে ওয়েব অ্যাড্রেস তৈরি করা হচ্ছে। যেমন, বাইং, থিং ইত্যাদি। তবে এই এক্সটেনশনের ডোমেইন কিনতে গেলে গুনতে হবে অতিরিক্ত কিছু অর্থ। গুগলের প্রতিনিধি ক্রিস্টিনা ইয়ে একটি ব্লগপোস্টে বলেছেন, এজন্য এককালীন কিছু অতিরিক্ত টাকা দিতে হবে। তবে ডিসেম্বরের ৫ তারিখ আসা পর্যন্ত এই অর্থের পরিমাণ প্রতিদিন কমতে থাকবে। আর সেদিনই আন্তর্জাতিক সময় বিকাল ৪টায় ডোমেইনটি আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করা হবে।

এখানে কিছু কিছু ডোমেইনের দাম অনেক বেশি পড়বে। যেমন থিংক এবং বাই এই দুটো ডোমেইনের দাম পড়বে যথাক্রমে ৩৮ হাজার ৯৯৯.৯৯ এবং ১ লাখ ২৯ হাজার ৯৯৯.৯৯ ডলার। কেনার পর থেকে প্রতি বছরই এই মূল্য দিতে হবে। তবে অনেক কম মূল্যের ডোমেইনও রয়েছে বলে জানায় ভার্জ।

এর পাশাপাশি আরও একটি ডোমেইন নিয়েও কাজ করছে গুগল সেটা হলো ডটমিমি (.meme)। গুগলের একটি রেজিস্ট্রি পোস্টের সূত্রে জানা যায়, এটি একটি টপ লেভেলের ডোমেইন। ২৮ নভেম্বর এটি সীমিত আকারে চালু হতে পারে। ডিসেম্বরে ৫ তারিখ থেকে এটি সবার জন্য উন্মুক্ত হবে। 

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
প্লে-স্টেশনের জন্য সনির নতুন দুই পালস হেডসেট, কী কী থাকছে
গোপনীয়তা নিয়ে উদ্বেগ কমাতে ক্যামেরাবিহীন চশমা আনছে মেটা
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
সর্বশেষ খবর
বাস পোড়ানো মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
বাস পোড়ানো মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম
টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম
আগের উপাচার্যকে সরিয়ে দেওয়ায় চুয়েটে বিক্ষোভ, ভবনে তালা 
আগের উপাচার্যকে সরিয়ে দেওয়ায় চুয়েটে বিক্ষোভ, ভবনে তালা 
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে