মোবাইলে বাল্ক সিলেক্ট ফিচার এনেছে জিমেইল

ইশতিয়াক হাসান
০৪ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৪

অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য বাল্ক সিলেক্ট ফিচার এনেছে জিমেইল। ফিচারটি ইতোমধ্যে ব্যক্তিগত অ্যাকাউন্টধারী এবং ওয়ার্কপ্লেস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

একটি আপডেটে প্রতিষ্ঠানটি জানায়, আমরা একটি ফিচার এনেছি যার মাধ্যমে জিমেইলের অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা মাত্র একটি ট্যাপ করেই তার ই-মেইলে থাকা মেসেজের পুরো একটি ব্যাচ সিলেক্ট করে ফেলতে পারবে।

“সিলেক্ট অল” আইকনটিতে ক্লিক করে ব্যবহারকারী মেসেজের পুরো ব্যাচ সিলেক্ট করে বিভিন্ন অ্যাকশন রান করাতে পারবে। যেমন— সবগুলোকে রিড মার্ক করে দেওয়া অথবা ডিলিট করে দেওয়া ইত্যাদি। প্রতিষ্ঠাটি জানায়, ফিচারটি অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে চালু হয়ে গেছে এবং ধারাবাহিকভাবে আইওএস ডিভাইসগুলোতেও চালু হচ্ছে।

এর পাশাপাশি আইওএস ডিভাইসে ব্যবহারকারী গুগল শিট অ্যাপ থেকে চার্ট কপি করে একই স্প্রেডশিটে ডুপ্লিকেট চার্ট হিসেবে অথবা বাইরের কোথাও ইমেজ হিসেবে পেস্ট করতে পারবেন। গুগল জানায়, ব্যবহারকারী চাইলে গুগল শিটে টেক্সট ফরমেটিং ব্যবহার করে টেক্সট মডিফাই করতে পারবেন। এই ফিচারগুলোও গুগলের ব্যক্তিগত অ্যাকাউন্টধারী এবং ওয়ার্কপ্লেস ব্যবহারকারীদের কাছে চালু করে দেওয়া হয়েছে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন: দেশি পণ্যের বড় আয়োজন
বিশ্বব্যাপী সমালোচনার মুখে টিকটক, নীরব বাংলাদেশ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম