অপ্রয়োজনীয় মেইল ঠেকাবে জিমেইল

রুশো রহমান
২৫ ডিসেম্বর ২০২৩, ১৯:৫২আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৯:৫২

ব্যবহারকারীদের বিভিন্ন প্রয়োজনে, কোনও প্রতিষ্ঠানের সেবা নেওয়ার জন্য তাদের ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হয়। এতে সেসব প্রতিষ্ঠানের পণ্য বা সেবার বিভিন্ন প্রচারণামূলক মেইল এসে জমা হতে থাকে। ফলে ইনবক্সে বিভিন্ন অপ্রয়োজনীয় মেইল জমা হয়। ফলে প্রয়োজনীয় মেইল পেতে সমস্যা হয়। এই সমস্যা থেকে বাঁচতে গুগল তার জিমেইল অ্যাপে ‘আনসাবস্ক্রাইব’ বাটন যুক্ত করেছে।

সাধারণত কোনও মেইল আনসাবস্ক্রাইব করতে হলে ই-মেইল ওপেন করার পর নিচের দিকে থাকা “আনসাবস্ক্রাইব” লিংকে ক্লিক করতে হয়। কিন্তু নতুন এই সুবিধা চালু হলে ই-মেইলের উপরেই ‘আনসাবস্ক্রাইব’ বাটন দেখা যাবে। সেই বাটনে ক্লিক করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেক ব্যবহারকারীর নিবন্ধিত ই-মেইলটি বাতিল হয়ে যাবে। ফলে এর পর থেকে ব্যবহারকারীর ইনবক্সে সেই প্রতিষ্ঠানের কোনও মেইল আর আসবে না।

তবে নতুন এই সুবিধাটি আপাতত শুধু আইওএস অ্যাপে যুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুবিধাটি এখনও চালু করেনি গুগল। কবে নাগাদ চালু সেই তথ্যও এখন পর্যন্ত জানা যায়নি।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
বহুল প্রতীক্ষিত ‘অ্যাপল ইভেন্ট’ আজ: যেসব চমকের অপেক্ষা
নতুন গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোন নিয়ে বাজারে এলো স্যামসং
মনিটর কিনতে চান? চোখের আরামের জন্য কোন বিষয়গুলো দেখবেন
সর্বশেষ খবর
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ