টেলিকম খাতের লোকসানি কোম্পানিকে লাভজনক করতে উদ্যোগ গ্রহণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৪, ২৩:১০আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ২৩:৪৫

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী ৩০ জুনের মধ্যে টেলিকম খাতের সব লোকসানি কোম্পানিকে লাভজনক অবস্থায় উত্তরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ জন্য সংশ্লিষ্টদের ৬টি আই (ইনট্রিগেটি, ইনক্রিজ ইফিসিয়েন্সি, ইমপ্রুভ প্রসেস অ্যান্ড পারফরম্যান্স, ইনট্রেক উইথ রেগুলেটর্স, ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশান এবং আইটি অ্যান্ড আইটিস এক্সপোর্ট প্রমোশন) মেনে চলতে হবে। 

রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন দফতর এবং সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এর অধীন দফতর ও সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।

জুনাইদ আহমেদ পলক সভায় প্রোডাকটিবিলিটি, প্রোডাক্ট ডাইভারসিটি প্রমোশন ও প্রসেস টু কানেক্ট কাস্টমার- এই চার শব্দের পি আদ্যক্ষরের ওপর কাজ করতে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ ভিশন ৪টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। গত মেয়াদে আমরা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পরিকল্পনা তৈরি করেছি।

আমরা প্রায় ৪০টি প্রকল্প চিহ্নিত করেছি, যেগুলো আমাদের যাত্রা শুরু করতে বাস্তবায়ন করা দরকার। এই মেয়াদে আমাদের চ্যালেঞ্জ হলো, আমরা দক্ষতা স্বচ্ছতা এবং জবাবদিহির সঙ্গে ৪টি স্তম্ভের অধীনে সব পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম তা নিশ্চিত করা।

পরে প্রতিমন্ত্রী এমটব, বাক্কো, আইএসপিএবি’র নেতা ও মোবাইল ফোন অপারেটরগুলোর সিইওসহ সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

/এইচএএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক