সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৪, ০৭:৫১আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৭:৫১

দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে শনিবার (২ মার্চ) দেশে ইন্টারনেটে বিঘ্ন ঘটার কোনও আশঙ্কা নেই। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম ২ মার্চ কারিগরি ত্রুটি নিরসনের জন্য রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করেছিল। পরবর্তী সময়ে একই সময়ে অন্যান্য কনসোর্টিয়ামের সাবমেরিন ক্যাবল সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেয়। এজন্য সি-মি-উই-৪-এর বর্ণিত রক্ষণাবেক্ষণ কাজটি কনসোর্টিয়াম স্থগিত করেছে। এ অবস্থায় আগামী ২ মার্চ সি-মি-উই-৪-এর মাধ্যমে বিএসসিপিএলসির সব সার্কিট যথারীতি চালু থাকবে।

ওই রক্ষণাবেক্ষণ কাজটির সূচি কনসোর্টিয়াম পুনর্নির্ধারণ করে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সব পক্ষকে জানিয়ে দেবে। 

/এইচএএইচ/এমএএ/
সম্পর্কিত
দেশে ব্যান্ডউইডথ সংকট নেই, দাম বাড়ারও আশঙ্কা নেই: বিএসসিপিএলসি
আকাশে থেকেও ইন্টারনেট! বিমানের ওয়াই-ফাই কীভাবে কাজ করে
চলন্ত বাসে পরীক্ষামূলক ইন্টারনেট চালু করলো বিএসসিএল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?