অপপ্রচার বন্ধে ফেসবুকের সহায়তা চাইলেন বিটিআরসি’র চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৪, ১৬:৩৪আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৬:৩৪

বিভিন্ন ইস্যুতে গুজব ও অপপ্রচার বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসে টেক জায়ান্ট মেটা’র একটি প্রতিনিধি দল। সেখানে নানা বিষয়ে আলোচনার সময় এই অনুরোধ জানান তিনি।

প্রতিনিধি দলে ছিলেন মেটার পাবলিক পলিসি প্রধান রুজান সারওয়ার, প্রাইভেসি ও এআই ম্যাটার এক্সপার্ট আরিয়ান জিমেনেজ, কনটেন্ট বিষয়ক বিশেষজ্ঞ নয়নতারা নারায়ণ, কনটেন্ট পলিসি বিশেষজ্ঞ জনাথন লুইস ও পলিসি প্রোগ্রাম ম্যানেজার রুসি টিও।

প্রতিনিধি দলটি বাংলাদেশে তাদের কার্যক্রম এবং বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগসহ ফেসবুকের নানাবিধ সমসাময়িক বিষয়ে বিটিআরসি চেয়ারম্যানকে অবহিত করে। দীর্ঘ সুসম্পর্কের কারণে বিটিআরসি’র সঙ্গে মেটার কার্যক্রম পরিচালনা সহজতর হওয়ায় চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

গুজব বন্ধের বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। দেশে বিপুল সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুক, ইন্সটাগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করায় অপপ্রচার, গুজব দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এ বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণের জন্য ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে অপরাধীরা প্রতারণামূলক কার্যক্রম, বেটিং বা জুয়ার প্রচারণা করতে না পারে সে বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকে অধিক গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান বিটিআরসি চেয়ারম্যান। এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে এ ধরনের কনটেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণের ব্যবস্থা নিতে অনুরোধ করেন মহিউদ্দিন আহমেদ।

আলোচনাকালে বিটিআরসি চেয়ারম্যান বাংলাদেশের জনসাধারণের জন্য নিরাপদ অনলাইন ব্যবহার সংক্রান্ত বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধির জন্য সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম গ্রহণের জন্য ফেসবুক প্রতিনিধি দলকে অনুরোধ জানান।

মেটার পাবলিক পলিসির প্রধান রুজান সারওয়ার বিটিআরসি’র মতামতকে স্বাগত জানান এবং সংস্থাটির সঙ্গে আরও বেশি করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

/সিএ/এফএস/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম