কিশোরদের জন্য ইনস্টাগ্রামে আসছে বড় পরিবর্তন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪১

বিশ্বজুড়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহারকারীদের একটা বড় অংশই কিশোর-কিশোরী বা টিনএজ। অভিভাবকরা কিশোর সন্তানদের নিরাপত্তা নিয়ে যারপরনাই থাকেন উদ্বিগ্ন। এবার অভিভাবকদের আশ্বস্ত করতে ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্ট চালু করছে। সম্প্রতি প্ল্যাটফর্মটিতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে এর মালিক কোম্পানি মেটা। কিশোরদের অনলাইনে দেখা ক্ষতিকর কনটেন্টের পরিমাণ কমিয়ে আনার একটি প্রচেষ্টা এটি। 

১৩ বছর বা এর চেয়ে বেশি বয়সীদের অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয় ইনস্টাগ্রাম। তবে প্রাইভেসি সেটিংস পরিবর্তনের পর সব ধরনের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘টিন’ অ্যাকাউন্টে পরিণত হবে, ফলে এসব অ্যাকাউন্ট আপনাআপনি প্রাইভেট হয়ে যাবে। বিভিন্ন সংবেদনশীল কনটেন্ট সবচেয়ে বেশি সীমিতও করা হবে এসব অ্যাকাউন্টে।  ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীরা ডিফল্ট সেটিংস পরিবর্তন করতে চাইলে তাদের অভিভাবকের অনুমতি লাগবে। তবে ১৬ ও ১৭ বছর বয়সীরা অভিভাবকের অনুমতি ছাড়াই সেটিংস পরিবর্তন করতে পারবেন।

নতুন প্রাইভেসি সেটিংসের আওতায় কমেন্ট ও সরাসরি বার্তা পাঠানোর ক্ষেত্রে আপত্তিকর শব্দ ও বিভিন্ন বাক্যকে ফিল্টার করবে ইনস্টাগ্রাম। এমনকি প্রতিদিন এক ঘণ্টা পর অ্যাপটি থেকে বের হওয়ার জন্য নোটিফিকেশন পাবে টিন ব্যবহারকারীরা।

এছাড়া রাত ১০টা থেকে সকাল ৭টার মধ্যে ‘স্লিপ মোড’ চালু হয়ে যাবে, যা রাতারাতি নোটিফিকেশন মিউট করে ডিফল্ট মেসেজ বা ইনবক্সে অটো রিপ্লাই পাঠাবে। সন্তানরা কাদের সঙ্গে যোগাযোগ করছে তা পর্যবেক্ষণ করতে ও ইনস্টাগ্রামের ব্যবহার সীমিত করার ক্ষেত্রে সেটিংসের একটি স্যুট অভিভাবকদের জন্য রেখেছে মেটা।

মেটা বলছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার শনাক্ত হওয়া ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ৬০ দিনের মধ্যে টিন অ্যাকাউন্টে পরিবর্তিত হবে এবং এই বছরের শেষ দিকে এই পরিবর্তন আসবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। বাকি বিশ্ব এই পরিবর্তিত অ্যাকাউন্ট চালু হতে দেখবে জানুয়ারি থেকে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক