২৩ লাখ প্রান্তিক নারীকে ইন্টারনেট প্রশিক্ষণ দিচ্ছে গ্রামীণফোন ও নকিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৮

দেশের প্রান্তিক এলাকার ২৩ লাখ নারীকে ইন্টারনেট বিষয়ে তথা ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ দিচ্ছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও মোবাইল ফোন ব্র্যান্ড নকিয়া। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রশিক্ষণ (ডিজিটাল লিটারেসি) চলবে বছরের বাকি সময়জুড়ে। এই ক্যাম্পেইনের এক্সক্লুসিভ ডিভাইস পার্টনার মোবাইল ফোন ব্র্যান্ড নকিয়া।

সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। অনুষ্ঠানে গ্রামীণফোন, নকিয়া এবং সেলেক্সট্রা লিমিটেডের ক্যাম্পেইন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনটি পরিচালনা করছে নকিয়া মোবাইলের একমাত্র বাংলাদেশি ডিস্ট্রিবিউটর ও উৎপাদক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। টঙ্গীতে সেলেক্সট্রার নিজস্ব কারখানায় নকিয়ার ফোনগুলো তৈরি করছে এবং দেশের সর্বত্র বাজারজাত করছে দেশীয় এই প্রতিষ্ঠানটি। সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পরিচালিত এই ক্যাম্পেইনে দেশের প্রান্তিক নারীদের ডিজিটাল লিটারেসি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

২৩ লাখ প্রান্তিক নারীকে ইন্টারনেট প্রশিক্ষণ দিচ্ছে গ্রামীণফোন ও নকিয়া

প্রশিক্ষণ প্রাপ্ত নারীরা সঠিকভাবে ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ধারণা পাচ্ছেন। ইন্টারনেটের ভালো-মন্দ, ব্যক্তি জীবনে এর ব্যবহার, ইন্টারনেটে কিভাবে নিরাপদ থাকা যায়- সেসব বিষয় তারা হাতে-কলমে শিখতে পারছেন। গ্রামীণফোন এই ক্যাম্পেইনের মাধ্যমে এ পর্যন্ত ১৭টি জেলার ২৩ লাখের বেশি নারীকে ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ দিয়েছে। নকিয়ার স্মার্টফোনগুলোর মধ্যে সি৩২, সি২২ ও সি১২-প্রো মডেলগুলো এই ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত। এছাড়া ইন্টারনেটের ব্যবহারকে আরও উৎসাহিত করার লক্ষ্যে গ্রামীণফোন ২৬ জিবি’র একটি ফ্রি ডাটা বান্ডেল (ইন্টারনেট) অফার করছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেলদেরুপের গোলের পর বেলিংহামের জবাব, প্রথমার্ধে ১-১ সমতায় ইংল্যান্ড-নরওয়ে
শেলদেরুপের গোলের পর বেলিংহামের জবাব, প্রথমার্ধে ১-১ সমতায় ইংল্যান্ড-নরওয়ে
বগুড়ায় একসঙ্গে দুই নৌ বন্দরের নাম ঘোষণা করলো সরকার, এলাকায় আনন্দের বন্যা
বগুড়ায় একসঙ্গে দুই নৌ বন্দরের নাম ঘোষণা করলো সরকার, এলাকায় আনন্দের বন্যা
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
কেইন বনাম হালান্ড দ্বৈরথ: সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ে
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল