‘অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম তিন ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে’

টেক রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ১৯:২২আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৯:২২

বৈঠক

অবৈধ ভিওআইপিতে (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবহার হওয়া মোবাইলফোনের সিম চিহ্নিত করার তিন ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে। তা না হলে মোবাইলফোন অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী।

বুধবার সচিবালয়ে মোবাইল অপারেটরদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বিষয়ক এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।

সচিব আরও  বলেন, টেলিটকের সিম দিয়েই কেবল অবৈধ ভিওআইপি হয় তা ঠিক নয়। সব অপারেটরের সিম দিয়ে অবৈধ ভিওআইপি হতে পারে। সবার জন্য একই আইন। অপরাধীরা মনে করে সরকারি মালিকাধীন টেলিটকের সিম দিয়ে অবৈধ ভিওআইপি করলে ধরা ছোঁয়া যাবে না তা ঠিক নয়। কাউকে ছাড় দেওয়া হবে না।

ফয়জুর রহমান চৌধুরী বলেন, ওই বৈঠক প্রতিমন্ত্রী বিটিআরসিকে নির্দেশনা দিয়েছেন কোন অপারেটরদের সিমে অবৈধ ভিওআইপি সংঘটিত হচ্ছে তা চিহ্নিত করে অপারেটরদের জানাতে হবে এবং এর সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যে সেই সিম ব্লক করতে হবে। এই সময়ের মধ্যে সিম ব্লক  করতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান