২০২৬ থেকে অনিরাপদ সাইটে ঢুকতে অনুমতি লাগবে ক্রোমে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০২ নভেম্বর ২০২৫, ১৪:২২আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৪:২২

ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিচ্ছে গুগল। আগামী ২০২৬ সালের অক্টোবর থেকে প্রকাশিতব্য ক্রোম ব্রাউজারের ১৫৪তম সংস্করণে সব ওয়েবসাইট ডিফল্টভাবে নিরাপদ এইচটিটিপিএস সংযোগে লোড হবে।

কোনও ওয়েবসাইট যদি এখনও অনিরাপদ এইচটিটিপি প্রোটোকল ব্যবহার করে, তবে সেই সাইটে প্রবেশের আগে ব্যবহারকারীর অনুমতি নেবে ক্রোম।

গুগল প্রথম ২০২১ সালে ‘এইচটিটিপিএস  ফার্স মোড’ চালু করেছিল, যা ব্যবহারকারীরা ইচ্ছা করলে ম্যানুয়ালি সক্রিয় করতে পারতেন। এবার সেই ফিচারই ডিফল্টভাবে সক্রিয় হচ্ছে, যাতে মাঝপথে ডেটা চুরি, বিকৃতি বা সাইবার আক্রমণের ঝুঁকি না থাকে।

গুগলের ক্রোম নিরাপত্তা দল জানিয়েছে, নতুন নিয়ম কার্যকর হলে অনিরাপদ সাইটে প্রথমবার প্রবেশের সময় সতর্কবার্তা দেখানো হবে। তবে একই সাইট নিয়মিত ব্যবহার করলে বারবার সতর্কবার্তা দেওয়া হবে না।

ক্রোম ১৪৭ সংস্করণ, যা ২০২৬ সালের এপ্রিল মাসে আসবে, সেখানে এক শ কোটি ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে এই নিরাপত্তা সুবিধা চালু করা হবে। এরপর অক্টোবরের ক্রোম ১৫৪ সংস্করণ থেকে এটি সবার জন্য বাধ্যতামূলক হবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গুগলের এই পদক্ষেপ ইন্টারনেটকে আরও নিরাপদ করবে এবং ডেটা চুরি বা ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি অনেকটাই কমাবে।

গুগলের হিসাবে, বর্তমানে ইন্টারনেটে ৯৫–৯৯ শতাংশ ওয়েবসাইটই ইতিমধ্যে এইচটিটিপিএস প্রোটোকলে নিরাপদ, যেখানে ২০১৫ সালে এই হার ছিল মাত্র ৩০–৪৫ শতাংশ।

সূত্র: ব্লিপিংকম্পিউটার ডটকম

/ইএইচ/
সম্পর্কিত
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
ফোন কি আপনার মেজাজ বুঝতে পারে?
সর্বশেষ খবর
এক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে যে স্থাপনাগুলো
এক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে যে স্থাপনাগুলো
ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৫ উপকূলে সতর্কতা সংকেত জারি 
ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৫ উপকূলে সতর্কতা সংকেত জারি 
বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়োগ, ৩১ আগস্টের মধ্যে আবেদন
বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়োগ, ৩১ আগস্টের মধ্যে আবেদন
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?