‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফিল্মমেকিং ওয়ার্কশপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬, ১৪:৫৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৪:৫৮

ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ)-এর উদ্যোগে এবং ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফিল্মমেকিং ওয়ার্কশপের যাত্রা শুরু হয়েছে। এই আয়োজনে সহযোগিতা করছে ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে মোবাইল ফিল্মমেকিং প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই এই চারদিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। ওয়ার্কশপটি অনুষ্ঠিত হচ্ছে ১৬, ১৭, ২৩ ও ২৪ জানুয়ারি।

এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত মোবাইল ডিভাইসের মাধ্যমে গল্প বলায় আগ্রহী শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারীরা দলবদ্ধভাবে ‘প্রাউড বাংলাদেশ’ থিমের ওপর ভিত্তি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন। এসব চলচ্চিত্রে বাংলাদেশের সংস্কৃতি, সৃজনশীলতা, স্থিতিশীলতা ও জাতীয় গর্বের গল্প তুলে ধরা হচ্ছে।

আয়োজকদের জানানো তথ্য অনুযায়ী, দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে ৭০টিরও বেশি আবেদন জমা পড়লেও সেখান থেকে মাত্র পাঁচটি দল এবং মোট ২০ জন অংশগ্রহণকারীকে ওয়ার্কশপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো— নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

ইন্সট্রাক্টর মীর ওয়াদুদ ইসলামের নেতৃত্বে এই ওয়ার্কশপে চলচ্চিত্র নির্মাণের সম্পূর্ণ প্রক্রিয়া শেখানো হচ্ছে। ধারণা তৈরি ও স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে শুটিং, এডিটিং এবং চূড়ান্ত সাবমিশন পর্যন্ত প্রতিটি ধাপেই অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ পাচ্ছেন।

এছাড়া, ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি অভিজ্ঞ ইন্ডাস্ট্রি পেশাজীবীদের কাছ থেকে মেন্টরশিপও পাচ্ছেন অংশগ্রহণকারীরা।

ওয়ার্কশপ শেষে সকল নির্বাচিত অংশগ্রহণকারী সার্টিফিকেট পাবেন। পাশাপাশি নির্মিত চূড়ান্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে এবং সেরা দলগুলো ইনফিনিক্স বাংলাদেশ-এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবে।

/এসএনএস/ইএইচ/
সম্পর্কিত
ইন্টারনেট স্লো? এই উইন্ডোজ ট্রিক হতে পারে সমাধান
বর্ষার ভ্যাপসা গরমে এসির বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে
প্রশ্ন ফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম নিষিদ্ধ
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু
যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু
একই গ্রামের ১২১ জনকে নিয়োগের অভিযোগ: যা বলছে পাসপোর্ট অধিদফতর
একই গ্রামের ১২১ জনকে নিয়োগের অভিযোগ: যা বলছে পাসপোর্ট অধিদফতর
ইরান-মার্কিন চুক্তিকে স্বাগত জানালো কাতার, পাকিস্তানের প্রশংসা
ইরান-মার্কিন চুক্তিকে স্বাগত জানালো কাতার, পাকিস্তানের প্রশংসা
ক্যামেরার বুম হাতে চমকে দিলেন ইমরান-তুষি, চুমু খেয়ে চমকে দিলেন দর্শক 
ক্যামেরার বুম হাতে চমকে দিলেন ইমরান-তুষি, চুমু খেয়ে চমকে দিলেন দর্শক 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত