ওয়াইফাই রাউটারের সেটিংস আপডেট করবেন? জেনে নিন কীভাবে করবেন ও কোন অপশন বদলানো জরুরি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪০

আপনার বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কের সব গুরুত্বপূর্ণ সেটিংস সংরক্ষিত থাকে রাউটারের একটি ওয়েব ইন্টারফেসে। এই ইন্টারফেসে ঢুকে আপনি নেটওয়ার্কের নাম পরিবর্তন, পাসওয়ার্ড আপডেট, সিকিউরিটি লেভেল ঠিক করা এবং আরও নানা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারেন। তবে এসব পরিবর্তন করতে হলে আগে রাউটারের আইপি অ্যাড্রেস, ইউজারনেম ও পাসওয়ার্ড জানা জরুরি। কীভাবে রাউটারের সেটিংসে প্রবেশ করবেন এবং কোন অপশনগুলো অবশ্যই পরিবর্তন করা উচিত— তা নিয়েই এই প্রতিবেদন।

কীভাবে জানবেন রাউটারের আইপি অ্যাড্রেস?

রাউটারের সেটিংসে ঢোকার প্রথম ধাপ হলো এর আইপি অ্যাড্রেস জানা। সাধারণত এটি ১৯২.১৬৮.১.১ হয়ে থাকে, তবে সব ক্ষেত্রে এক নয়।

উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য

উইন্ডোজ ১১ : সেটিংস > নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট > অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংস > হার্ডওয়্যার অ্যান্ড কানেকশন প্রপার্টিস 

উইন্ডোজ ১১: সেটিংস > নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট >> স্টেটাস > ভিউ হার্ডওয়্যার অ্যান্ড কানেকশন প্রপার্টিস
এখানে ইথারেটেন বা ওয়াইফাই অপশনের নিচে ডিফল্ট গেটওয়ে হিসেবে যে নম্বরটি দেখাবে, সেটিই রাউটারের আইপি।

অন্যভাবে কমান্ড প্রম্পট খুলে আইপিকনফিগ লিখে এন্টার দিলেও ডিফল্ট গেটওয়ে অংশে আইপি ঠিকানা পাওয়া যাবে।

ম্যাক ব্যবহারকারীদের জন্য

অ্যাপল মেনু > সিস্টেম সেটিংস > ওয়াইফাই > কানেকটেড নেটওয়ার্ক > ডিটেইলস > টিসিপি/আইপি
এখানেই রাউটারের আইপি অ্যাড্রেস দেখা যাবে।

লগইন তথ্য না জানলে কী করবেন?

আইপি অ্যাড্রেস ব্রাউজারে লিখলে রাউটারের ইউজারনেম ও পাসওয়ার্ড চাইবে। এটি সাধারণত ওয়াইফাই পাসওয়ার্ডের থেকে আলাদা।

* অনেক রাউটারের গায়ে স্টিকার লাগানো থাকে, যেখানে ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড লেখা থাকে

* যদি পরিবর্তন না করে থাকেন, অনেক ক্ষেত্রে ইউজারনেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড password হয়

* রাউটার ব্র্যান্ড (নেটগিয়ার, টিপি-লিংক, আসুস ইত্যাদি) অনুযায়ী ডিফল্ট লগইন তথ্য অনলাইনে সার্চ করেও পাওয়া যায়

* তবুও কাজ না হলে Routerpasswords.com ওয়েবসাইটে গিয়ে ব্র্যান্ড অনুযায়ী তথ্য দেখা যেতে পারে

সব চেষ্টা ব্যর্থ হলে শেষ উপায় হলো রাউটার রিসেট করা। রাউটারের ছোট রিসেট বোতামে পিন বা পেপার ক্লিপ দিয়ে প্রায় ১০ সেকেন্ড চেপে ধরলে সেটিংস ডিফল্টে ফিরে যাবে।

রাউটারের কোন সেটিংসগুলো বদলানো জরুরি?

রাউটারের ফার্মওয়্যারে ঢোকার পর আপনি নেটওয়ার্কের নাম, অ্যাডমিন পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড, সিকিউরিটি সেটিংস, গেস্ট নেটওয়ার্ক ও প্যারেন্টাল কন্ট্রোলসহ নানা অপশন নিয়ন্ত্রণ করতে পারবেন।

বিশেষজ্ঞরা যেগুলো পরিবর্তনের পরামর্শ দেন—

> অ্যাডমিন ইউজারনেম ও পাসওয়ার্ড: ডিফল্ট থাকলে অবশ্যই পরিবর্তন করে নিন

> শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন: সহজে মনে রাখা যায়, কিন্তু আন্দাজ করা কঠিন— এমন পাসওয়ার্ড ভালো বিকল্প

> ভবিষ্যতে রিসেটের ঝামেলা এড়াতে পাসওয়ার্ড সংরক্ষণ করুন

ওয়াইফাই পাসওয়ার্ড ও সিকিউরিটি আপডেট করুন

ওয়্যারলেস বা ওয়াইফাই সেকশনে গিয়ে ওয়াইফাই নাম ও পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। রাউটারের ব্র্যান্ড নাম যদি এখনো ওয়াইফাই নাম হিসেবে থাকে, সেটিও বদলে নেওয়া ভালো।

সিকিউরিটি সেটিংসে নিশ্চিত করুন—

* অন্তত WPA2-PSK (AES) চালু আছে
* নতুন ওয়াইফাই ৬, ৬ই বা ওয়াইফাই ৭ রাউটার হলে WPA3 ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ

সব পরিবর্তন শেষে সেটিংস Apply করে ব্রাউজার বন্ধ করলেই কাজ শেষ।

সূত্র: পিসি ম্যাগ

/ইএইচ/
সম্পর্কিত
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
অফিসিয়াল রিলিজের আগেই কি পিসিতে চলবে জিটিএ ৬?
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি