ইনফান্তিনোর বিরুদ্ধে বিদ্রোহ, সমর্থন প্রত্যাহার করলো আরও তিন দেশ

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ১৬:৩২আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৬:৩২

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জন্য যেন একের পর এক দুঃসংবাদই অপেক্ষা করছে। বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনার জেরে তার নেতৃত্বের ওপর আস্থা হারাচ্ছে ইউরোপের ফুটবল ফেডারেশনগুলো। ওয়েলসের পর এবার সার্বিয়া ও সুইডেনও তার ফিফা সভাপতি পদে পুনরায় নির্বাচনে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। একই পথে হাঁটতে যাচ্ছে ইংল্যান্ডও। ফলে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বিশ্ব ফুটবলে।

ফিফা একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রায় ২০ শতাংশ শেয়ার বিক্রির মাধ্যমে প্রায় ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা করেছিল। এই প্রতিষ্ঠানের অধীনে বিশ্বকাপসহ ফিফার বড় বড় টুর্নামেন্ট পরিচালিত হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন অংশীজনের তীব্র বিরোধিতার মুখে গত শুক্রবার পরিকল্পনাটি থেকে সরে আসতে বাধ্য হয় ফিফা।

এক বিবৃতিতে সার্বিয়া ফুটবল ফেডারেশন জানায়, ‘সার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর নতুন মেয়াদের প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করছে।’

তারা আরও জানায়, ‘গত ২৫ মে আমরা লিখিতভাবে তাকে সমর্থন জানিয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনার পর, যা ফিফা ও এর সভাপতির ভাবমূর্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে, আমাদের কাছে এটাই একমাত্র যৌক্তিক ও সঠিক সিদ্ধান্ত।’

সার্বিয়ার পর একই সিদ্ধান্ত নিয়েছে সুইডেন ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানায়, ‘সোমবার অনুষ্ঠিত বিশেষ বোর্ড সভায় সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোকে আর সমর্থন করা হবে না।’

এর আগে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম জাতীয় ফুটবল সংস্থা হিসেবে আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয়।

/এফআইআর/
সম্পর্কিত
আসিয়ান কাপ খেলতে বাংলাদেশ দল এখন ইন্দোনেশিয়ায়
ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি!
দুই সাবেক কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করলো ফিফা
সর্বশেষ খবর
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
উপকূলে নিরাপদ পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
উপকূলে নিরাপদ পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার