আসছে নতুন সুবিধা, পিসিতেও খেলা যাবে এক্সবক্স ৩৬০-এর গেম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৬ আগস্ট ২০২৬, ১০:১০আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১০:১০

দীর্ঘদিন ধরে কনসোলে সীমাবদ্ধ থাকা এক্সবক্স ৩৬০-এর ওরিজিনাল গেমগুলো এবার উইন্ডোজ পিসিতেও খেলার সুযোগ তৈরি করতে কাজ করছে মাইক্রোসফট। 

আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালকে লক্ষ্য করে প্রতিষ্ঠানটি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছে, যেখানে নির্বাচিত এক্সবক্স গেম কনসোলের পাশাপাশি অন্যান্য আধুনিক হার্ডওয়্যারে চালানো যাবে। এর লক্ষ্য একই গেম লাইব্রেরিকে ভবিষ্যতের এক্সবক্স কনসোল, পিসি এবং সম্ভাব্য হ্যান্ডহেল্ড ডিভাইসে ব্যবহারযোগ্য করে তোলা।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিভিন্ন ধরনের এক্সবক্স ডিভাইসের জন্য একটি অভিন্ন গেম লাইব্রেরি তৈরি করা, যাতে ব্যবহারকারীরা একই গেম একাধিক প্ল্যাটফর্মে খেলতে পারেন। এক্সবক্স ৩৬০-তে গেম চালাতে একটি নতুন এমুলেশন স্তর ব্যবহার করা হবে। এর ফলে গেম ডেভেলপারদের আলাদা করে গেম পুনর্নির্মাণ করতে হবে না। চাইলে তারা বিদ্যমান এক্সবক্স ৩৬০ গেমকেই ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল হিসেবে যুক্ত করতে পারবেন। গেমের মূল্য নির্ধারণ, ডিজিটাল বিক্রি এবং গেম পাশে অন্তর্ভুক্তির সিদ্ধান্তও সংশ্লিষ্ট প্রকাশকদের হাতেই থাকবে।

পরিকল্পনা অনুযায়ী, এক্সবক্স ৩৬০ গেম যুক্ত করার প্রক্রিয়া ধাপে ধাপে ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে সম্পন্ন হবে। এর আগে ২০২৬ সালের অক্টোবরের মধ্যে অরিজিনাল এক্সবক্স গেমগুলো উইন্ডোজ পিসিতে চালানোর সুবিধা যুক্ত করার কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এর পাশাপাশি ডিস্ক-টু-ডিজিটাল নামে একটি নতুন সুবিধাও চালুর প্রস্তুতি চলছে। এই ব্যবস্থায় এক্সবক্স ওয়ান ও এক্সবক্স সিরিজ-এর ফিজিক্যাল ডিস্ককে ডিজিটাল লাইসেন্সে রূপান্তর করা যাবে। ডিজিটাল লাইসেন্সটি ব্যবহারকারীর মাইক্রোসফট অ্যাকাউন্ট এবং নির্দিষ্ট ডিস্ক—উভয়ের সঙ্গে যুক্ত থাকবে। ফলে ডিস্কটি অন্য কারও কাছে বিক্রি বা হস্তান্তর করা হলে সংশ্লিষ্ট ডিজিটাল লাইসেন্সও নতুন মালিকের কাছে স্থানান্তরিত হবে। তবে এই সুবিধা এক্সবক্স ৩৬০ বা অরিজিনাল এক্সবক্স ডিস্কের জন্য প্রযোজ্য হবে না।

/ইউএস/আইএএম/
সম্পর্কিত
বিরল রোগের ওষুধ আবিষ্কারে এআই, নতুন গবেষণাগার চালু করলো অ্যানথ্রপিক
এআইয়ের ভুল তথ্যে চীনা জাহাজ আটকাতে যাচ্ছিল মার্কিন সামরিক বাহিনী
রিফারবিশড নাকি প্রি-ওনড, কোন ফোন আপনার জন্য ভালো
সর্বশেষ খবর
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার