রাউটার রিস্টার্ট করলে কি স্পিড বাড়ে?

প্রযুক্তি ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০

স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি থেকে শুরু করে আইওটি (ইন্টারনেট অব থিংস)–এর আওতাভুক্ত বাসা ও কর্মস্থলের প্রায় সব ডিভাইসের ইন্টারনেট সংযোগ সামলাতে রাউটারকে দিনরাত কাজ করতে হয়।

দীর্ঘ সময় চালু থাকার কারণে রাউটারের মেমোরিতে অস্থায়ী ডেটা বা ক্যাশ জমতে পারে। এতে সংযোগে সমস্যা তৈরি হতে পারে। কমে যেতে পারে ওয়াই-ফাইয়ের পারফরম্যান্সও।

এ ধরনের সমস্যা সমাধানে নির্দিষ্ট সময় পর পর রাউটার রিস্টার্ট করা একটি কার্যকর ঘরোয়া সমাধান হতে পারে।

রিস্টার্টে কীভাবে উপকার পাওয়া যায়

রাউটার ইন্টারনেট সংযোগ সরবরাহ ও পরিচালনার গুরুত্বপূর্ণ ডিভাইস। তবে এটি অনেকটা ছোট কম্পিউটারের মতোই কাজ করে। এতে প্রসেসর ও মেমোরি থাকে। এগুলো প্রতিনিয়ত ডেটা আদান-প্রদান ও নেটওয়ার্কের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

দীর্ঘ সময় চালু থাকার ফলে মেমোরি ও ক্যাশে অস্থায়ী তথ্য জমতে পারে। কখনও কখনও এসব তথ্য সংযোগের বিভিন্ন ছোটখাটো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। রিস্টার্ট করলে এসব অস্থায়ী তথ্য মুছে যায়। রাউটার নতুন করে নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ স্থাপন করে স্বাভাবিক কার্যক্রম শুরু করার সুযোগ পায়। এ ছাড়া রিস্টার্টের মাধ্যমে রাউটার, মডেম ও ইন্টারনেট সেবাদাতার মধ্যে সংযোগও নতুন করে স্থাপিত হয়।

একই সঙ্গে রাউটার ওয়াই-ফাই চ্যানেল নতুন করে স্ক্যান করার সুযোগ পায়। এতে আশপাশের নেটওয়ার্কের ব্যস্ততা বিবেচনায় তুলনামূলক কম ব্যস্ত চ্যানেল ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।

ফলে সংযোগ বিচ্ছিন্ন হওয়া, ভিডিও বাফারিং বা অস্বাভাবিক ধীরগতির মতো কিছু সমস্যা কমতে পারে।

নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ

রাউটার রিস্টার্ট করার আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো নেটওয়ার্কের নিরাপত্তা বাড়ানো। যুক্তরাষ্ট্রের এফবিআই ও এনএসএও নিয়মিত রাউটার রিবুট করাকে সাইবার নিরাপত্তার একটি কার্যকর পদক্ষেপ হিসেবে পরামর্শ দিয়েছে।

রিস্টার্টের মাধ্যমে কয়েক ধরনের ম্যালওয়্যারের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হতে পারে। রাউটারের সঙ্গে থাকা সন্দেহজনক বা অপ্রয়োজনীয় সংযোগও বিচ্ছিন্ন হতে পারে।

তবে শুধু রিস্টার্ট করলেই রাউটার পুরোপুরি নিরাপদ হয়ে যায় না। এর পাশাপাশি নিয়মিত ফার্মওয়্যার আপডেট করা, শক্তিশালী ওয়াই-ফাই পাসওয়ার্ড ব্যবহার এবং প্রয়োজনীয় নিরাপত্তা সেটিংস চালু রাখাও জরুরি।

কত ঘন ঘন রিস্টার্ট করবেন

সাধারণ ব্যবহারের ক্ষেত্রে মাসে একবার রাউটার রিস্টার্ট করাই যথেষ্ট। তবে ইন্টারনেট ধীর হয়ে গেলে, ওয়াই-ফাই বারবার বিচ্ছিন্ন হলে বা ডিভাইসগুলো অকারণে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এই সময়সীমার বাইরেও প্রয়োজন অনুযায়ী একাধিকবার রিস্টার্ট করা যেতে পারে।

কিছু আধুনিক রাউটারে নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে রিবুট করার সুবিধাও রয়েছে।

রিবুট আর ফ্যাক্টরি রিসেট এক নয়

রাউটার রিস্টার্ট করার সময় সাধারণত ৩০ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে আবার চালু করলেই হয়।

তবে রিবুট ও ফ্যাক্টরি রিসেট এক বিষয় নয়। রিবুট করলে রাউটারের বর্তমান সব সেটিংস অক্ষত থাকে। অন্যদিকে, ফ্যাক্টরি রিসেট করলে নেটওয়ার্কের নাম, পাসওয়ার্ডসহ কনফিগারেশন মুছে যায়। ডিভাইসটি প্রাথমিক অবস্থায় ফিরে যায়।

তাই সাধারণ সমস্যার ক্ষেত্রে ফ্যাক্টরি রিসেটের বদলে আগে রিস্টার্ট করাতেই সমাধান মিলতে পারে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, শীর্ষে মিরপুর
মন্দির, পাহাড় আর রাজস্থানি ঐতিহ্যে ভরা এক অন্যরকম ভ্রমণ ঠিকানা সিকার
মন্দির, পাহাড় আর রাজস্থানি ঐতিহ্যে ভরা এক অন্যরকম ভ্রমণ ঠিকানা সিকার
সুনীল গঙ্গোপাধ্যায়ের অপ্রকাশিত সাক্ষাৎকার
“আর্ট বা শিল্প বলতে আমরা যা বুঝি, তার ক্ষুধা মানুষের মধ্যে চিরদিনই থেকে যাবে।”সুনীল গঙ্গোপাধ্যায়ের অপ্রকাশিত সাক্ষাৎকার
দুই দিনে ১ কোটি ৭৬ লাখ টাকা তুলে নিলো কারা, হদিস নেই অনেক প্রকল্পের
দুই দিনে ১ কোটি ৭৬ লাখ টাকা তুলে নিলো কারা, হদিস নেই অনেক প্রকল্পের
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন