ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০

একটি প্ল্যাটফর্মের কপিরাইট ব্যবস্থা কনটেন্ট নির্মাতাদের স্বত্ব নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম হলেও, অনেক সময় এই ব্যবস্থার শিকার হতে হয় তাদের নিজেদেরই। সম্প্রতি মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তেমনই বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। প্ল্যাটফর্মটির কপিরাইট অভিযোগ ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতাদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে পরে তা পুনরুদ্ধারের বিনিময়ে অর্থ দাবি করছে একটি প্রতারণা চক্র।

অভিযোগকারীরা প্রথমে ইনস্টাগ্রামে নির্দিষ্ট পোস্টের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ জমা দেয়। একই অ্যাকাউন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়লে সেটি প্ল্যাটফর্মের নীতিমালা অনুযায়ী সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। এরপর অ্যাকাউন্টের মালিকের সঙ্গে টেলিগ্রামের মতো ব্যক্তিগত মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করে অভিযোগ প্রত্যাহারের বিনিময়ে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়। এমনকি অর্থ না দিলে আরও কপিরাইট অভিযোগ করে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা সরাসরি যাচাইয়ের আগেই প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় ব্যবস্থায় কনটেন্ট সরানো বা অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ হওয়ার সীমাবদ্ধতাকে কাজে লাগানো সম্ভব হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 ‘লস্ট ইন টাইম হিস্ট্রি’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঐতিহাসিক ছবি ও অতীতের বিভিন্ন ঘটনা নিয়ে কনটেন্ট তৈরি করা অলিও এমন প্রতারণারই একজন ভুক্তভোগী। অ্যাকাউন্টটির অনুসারী ১৫ লাখের বেশি। চলতি বছরে তার অ্যাকাউন্টে একের পর এক ভুয়া কপিরাইট অভিযোগ আসতে থাকে। অলির দাবি, তিনি যেসব ছবি প্রকাশ করেন, সেগুলোর বেশির ভাগই পাবলিক ডোমেইনের অথবা সংশ্লিষ্ট স্বত্বাধিকারীর অনুমতি নিয়ে ব্যবহার করা। একই ই-মেইল ঠিকানা থেকে একাধিক অভিযোগ আসার পর তাকে টেলিগ্রামে যোগাযোগ করে কয়েকশ ডলার দাবি করা হয়। শেষ পর্যন্ত অ্যাকাউন্টটি ফিরে পেতে তিনি ৫০ ডলার 

ক্রিপ্টোকারেন্সিতে প্রতারণা চক্রের হাতে তুলে দেন। তবে অর্থ দেওয়ার পরপরই তার বিরুদ্ধে আবারও কপিরাইট অভিযোগ আসে। একপর্যায়ে একের পর এক অভিযোগের কারণে অ্যাকাউন্টটির মনিটাইজেশনও বন্ধ হয়ে যায়।

আরেক ভুক্তভোগী ‘মরবিড কিউরিওসিটি’ অ্যাকাউন্টের নির্মাতা আবিন টম সেবাস্টিয়ানও মেটার সহায়তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ জানিয়েছেন। তার দাবি, অ্যাকাউন্টের সমস্যার সমাধান না হওয়ায় গুরুত্বপূর্ণ ব্র্যান্ড চুক্তি অন্য নির্মাতার কাছে চলে গেছে। ইনস্টাগ্রামে ২৪ ঘণ্টার সরাসরি সহায়তা পেতে ব্যবহারকারীদের মাসে ৯.৯৯ পাউন্ডের ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিতে হয় বলেও তিনি অভিযোগ করেন।

বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে, ঘটনাচক্রে জড়িত অধিকাংশ প্রতারকই ভারত বা আশপাশের অঞ্চলে অবস্থান করছেন। অভিযোগ প্রত্যাহারের বিনিময়ে ৯০০ ডলার পর্যন্ত দাবি করার তথ্য সামনে এসেছে। তারা নিজেদের কর্মকাণ্ডকে কপিরাইট মালিকদের হয়ে পরিচালিত বৈধ সেবা হিসেবে দাবি করলেও, তাদের দাবির সত্যতা ও প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কপিরাইট প্রতারণা নতুন নয়; তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন একই কৌশল আরও বড় পরিসরে পরিচালনা করা সহজ করে দিয়েছে। ফলে বিপুলসংখ্যক ভুয়া অভিযোগ শনাক্ত করে প্রকৃত অভিযোগ থেকে আলাদা করা প্ল্যাটফর্মগুলোর জন্যও কঠিন হয়ে পড়ছে।

অভিযোগের বিষয়ে মেটার এক মুখপাত্র বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের হতাশার বিষয়টি তারা বুঝতে পারছেন। তিনি জানান, এমন ঘটনা ঠেকাতে মেটার সিস্টেমে সুরক্ষা ব্যবস্থা রয়েছে এবং পর্যালোচনার পর ক্ষতিগ্রস্ত কনটেন্ট পুনরুদ্ধার করা হয়েছে। একই ধরনের অপব্যবহার ঠেকাতে সিস্টেমে অতিরিক্ত সুরক্ষাও ইতিমধ্যে যুক্ত করা হয়েছে।

 

/ইউএস/
সম্পর্কিত
ডুয়াল নাকি ট্রাই-ব্যান্ড, কোন রাউটার আপনার জন্য?
অ্যালগরিদমের নিয়ন্ত্রণ থেকে ব্যবহারকারীকে মুক্তির পরিকল্পনা অস্ট্রেলিয়ার
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
সর্বশেষ খবর
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি