গিটারকে যাত্রী ভেবে মামলা দিলো এআই

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২৬, ১৭:২৯ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৭:২৯

ভারতের বেঙ্গালুরুতে ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করতে বসানো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরার ভুলে এবার বিপাকে পড়েছেন এক স্কুটারচালক। তার পিঠে থাকা গিটারের কেসকে পেছনের আসনের যাত্রী ভেবে হেলমেট না পরার অভিযোগে ৫০০ রুপির জরিমানার বার্তা দিয়েছে ট্রাফিক ক্যামেরা।

ঘটনাটি ঘটে যখন সৌভিক দত্ত হেব্বাল থেকে টিন ফ্যাক্টরির দিকে স্কুটারে যাচ্ছিলেন। তার পিঠে একটি গিটার বাঁধা ছিল। এ সময় বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের এআই ক্যামেরা গিটারের কেসটিকে যাত্রী হিসেবে শনাক্ত করে। এরপর ওই যাত্রী হেলমেট পরেননি বলে ভুলভাবে জরিমানা করা হয়। স্কুটারটির মালিক সৌভিকের স্ত্রী হওয়ায় তার কাছেই ক্যামেরায় ধারণ করা ছবিসহ চালানের নোটিশটি পাঠানো হয়।

পরে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের (বিটিপি) অফিসিয়াল হ্যান্ডেলে অভিযোগ করেন সৌভিক। তিনি জানান, স্ত্রীর স্কুটারে একাই যাচ্ছিলেন তিনি এবং পিঠে গিটার ছিল। কিন্তু তার স্ত্রী ‘পিলিয়ন রাইডার হেলমেট ছাড়া’ থাকার অভিযোগে ট্রাফিক চালান পেয়েছেন। তিনি চালানটি বাতিলের অনুরোধ জানান।

তার অভিযোগের জবাবে বিটিপি কর্মকর্তারা তাকে ট্রাফিক অটোমেশন বিভাগে যোগাযোগ করে ভুলটি সংশোধনের পরামর্শ দেন।

এ ঘটনার পর স্বয়ংক্রিয় ট্রাফিক আইন প্রয়োগ ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক মোটরসাইকেল ও স্কুটারচালক অভিযোগ করেছেন, কখনও কখনও অন্য দিকের যানবাহনকে সবুজ সংকেত দেওয়া হলে তাদের চলাচলের সুবিধার্থে জেব্রা ক্রসিং সামান্য অতিক্রম করলেও ক্যামেরা তাদের সিগন্যাল ভঙ্গের অভিযোগে জরিমানা করে।

বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্বীকার করেছেন, গিটারকে পিলিয়ন রাইডার হিসেবে শনাক্ত করার ঘটনাটি এআই সিস্টেমের ভুল। এমন ভুল মাঝেমধ্যে ঘটে বলেও জানান তিনি। তার ভাষ্য, কখনও কখনও স্কুটারে দুজনের মাঝখানে বসা ছোট শিশুকেও এআই সিস্টেম হেলমেটবিহীন পিলিয়ন রাইডার হিসেবে শনাক্ত করে।

তবে এ ধরনের ভুল চালান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। অভিযোগ পাওয়ার পর তা যাচাই করে সংশোধন করা হয়।

তিনি বলেন, বেশি ও ধারাবাহিকভাবে তথ্য সরবরাহের মাধ্যমে এআই সিস্টেম আরও নির্ভুল হয়। তবে মাঝেমধ্যে ভুল শনাক্তকরণ হতে পারে। এ ধরনের ভুল শনাক্ত করার জন্য ইতোমধ্যে একটি দল কাজ করছে এবং ভুলগুলো যাচাই করে সংশোধন করা হয়। এই ঘটনাটিও সিস্টেমের এমন একটি ত্রুটি হতে পারে এবং তা সংশোধন করা হবে বলে জানান তিনি। তবে ওই কর্মকর্তা স্বীকার করেন, এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাটি এখনও শতভাগ নির্ভুলতা অর্জন করতে পারেনি।

সূত্র: দ্য হিন্দু

/এসএইচএম/
সম্পর্কিত
জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করলো যে দেশ
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
ইনস্টাগ্রাম রিল-টেলিগ্রাম থেকে জালনোট তৈরির কৌশল, গ্রেফতার সবজি বিক্রেতা
সর্বশেষ খবর
যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি
যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি
৪৯তম বিসিএসে অপেক্ষমাণদের নিয়োগ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
৪৯তম বিসিএসে অপেক্ষমাণদের নিয়োগ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
এসএ টোয়েন্টির নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা
এসএ টোয়েন্টির নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা
পদত্যাগপত্রে যা লিখলেন মিষ্টি
পদত্যাগপত্রে যা লিখলেন মিষ্টি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক