নিজের নাম-ছবি ব্যবহার করে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সরাবেন যেভাবে

আশিক বিল্লাহ খান
০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০

নিজের নাম, ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন অনেক ব্যবহারকারী। অসৎ উদ্দেশ্য কিংবা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এসব অ্যাকাউন্ট ব্যবহার করে পরিচিতদের কাছে টাকা চাওয়া, প্রতারণামূলক লিংক পাঠিয়ে ফিশিংয়ের ফাঁদে ফেলা, ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সংগ্রহ কিংবা কারও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনা প্রায়ই দেখা যায়। তাই নিজের নামে এমন কোনও অ্যাকাউন্টের সন্ধান পেলে দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

প্রমাণ সংরক্ষণ

নিজের পরিচয়ে খোলা ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করার পর প্রথমেই ওই প্রোফাইলে ঢুকে স্ক্রিনশট নিতে হবে এবং অ্যাকাউন্টটির লিংক সংরক্ষণ করতে হবে। প্রোফাইলের নাম, ছবি, বায়ো, প্রকাশিত পোস্ট বা স্টোরি এবং ওই অ্যাকাউন্ট থেকে পরিচিত বা ফেসবুক বন্ধুদের কাছে পাঠানো কোনও বার্তা থাকলে সেগুলোরও যথাসম্ভব প্রমাণ রাখতে হবে।

অ্যাকাউন্টটি পরে মুছে ফেলা হলেও এসব তথ্য অভিযোগ করার সময় কাজে লাগতে পারে। ভুয়া অ্যাকাউন্টটি পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে থাকলে তাদেরও বিষয়টি জানিয়ে সতর্ক করা উচিত, যাতে তারা ওই অ্যাকাউন্ট থেকে আসা কোনও বার্তা, লিংক বা অর্থের অনুরোধে সাড়া না দেন।

ফেসবুকে যেভাবে রিপোর্ট করবেন

এরপর ভুয়া প্রোফাইলটি খুলে কভার ছবির নিচের অপশন থেকে রিপোর্ট প্রোফাইল নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে ‘প্রিটেন্ডিং টু বি সামওয়ান’ নির্বাচন করে সেটি নিজের পরিচয় ব্যবহার করছে এমন অপশন বেছে নিয়ে অভিযোগ জমা দেওয়া যাবে।

ভুয়া অ্যাকাউন্টটি কোনও পেজ হলে একইভাবে রিপোর্ট পেজ অপশন ব্যবহার করতে হবে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও ভুয়া প্রোফাইল বা পেজের বিরুদ্ধে নির্দিষ্ট রিপোর্টিং ফর্মের মাধ্যমে অভিযোগ করা যায়।

মেসেঞ্জারে যোগাযোগ করলে

ভুয়া অ্যাকাউন্টটি যদি মেসেঞ্জারে যোগাযোগ করে থাকে, সংশ্লিষ্ট কথোপকথন খুলে ব্যক্তির নাম নির্বাচন করে রিপোর্ট অপশনে যেতে হবে। সেখানে পরিচয় নকল করার অভিযোগের ধরন নির্বাচন করে রিপোর্ট করা যায়।

ফেসবুকের নিয়ম অনুযায়ী, অন্য ব্যক্তি বা নিজের পরিচয় নকল করে তৈরি অ্যাকাউন্ট মেসেঞ্জারে অনুমোদিত নয়।

নিজের অ্যাকাউন্টও সুরক্ষিত করুন

ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি নিজের আসল ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তাও বাড়াতে হবে। এ জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু এবং কোন কোন ডিভাইস থেকে অ্যাকাউন্টে লগইন করা আছে তা পর্যালোচনা করা প্রয়োজন।

ফোন নম্বর, জন্মতারিখ বা ব্যক্তিগত ছবির মতো তথ্য কারা দেখতে পারবেন, সেটিও প্রাইভেসি সেটিংস থেকে সীমিত করা যেতে পারে। পুরোনো বা সন্দেহজনক থার্ড-পার্টি অ্যাপের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশাধিকার থাকলে সেটিও সরিয়ে দেওয়া জরুরি।

পুলিশের সহায়তা

ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণা, হুমকি, হয়রানি বা আর্থিক ক্ষতির ঘটনা গুরুতর পর্যায়ে চলে গেলে সংরক্ষিত স্ক্রিনশট ও অ্যাকাউন্টের লিংকসহ পুলিশের কাছে অভিযোগ করা যেতে পারে।

একটি ভুয়া অ্যাকাউন্ট সরানোর পরও নিয়মিত নিজের নাম দিয়ে ফেসবুকে সার্চ করে নতুন কোনো নকল অ্যাকাউন্ট তৈরি হয়েছে কিনা, তা নজরে রাখা প্রয়োজন। আবার এমন ঘটনার পুনরাবৃত্তি হলে প্ল্যাটফর্মের সাধারণ রিপোর্টিং ধাপ অনুসরণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুলিশের সহায়তা নেওয়া শ্রেয়।

/এসএইচএম/
সম্পর্কিত
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
বিশ্ব ডাক দিবস উপলক্ষে সেবা সপ্তাহ পালনের প্রস্তুতি
এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা, ‘যথেষ্ট সতর্ক নয়’ প্রযুক্তি জায়ান্টরা
সর্বশেষ খবর
আরেকজনকে আদালতে তুলে দ. কোরিয়া থেকে জামিন নেন আসামি, বিচারকের মামলা
আরেকজনকে আদালতে তুলে দ. কোরিয়া থেকে জামিন নেন আসামি, বিচারকের মামলা
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েও থামেননি, এক চোখে ৪৬ টেস্টে ২৭৯৩ রান!
দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েও থামেননি, এক চোখে ৪৬ টেস্টে ২৭৯৩ রান!
বিশ্ব শিক্ষক দিবস: ৬০ বছরের প্রত্যাশা ও বাংলাদেশের প্রাপ্তি
বিশ্ব শিক্ষক দিবস: ৬০ বছরের প্রত্যাশা ও বাংলাদেশের প্রাপ্তি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার