চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাংবাদিক’ সেজে প্রচার চালাচ্ছে রাশিয়া-ইরান: ওপেনএআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া সাংবাদিক পরিচয় তৈরি এবং ইউক্রেনবিরোধী প্রচার চালানোর অভিযোগে রাশিয়া ও ইরানের সঙ্গে সংশ্লিষ্ট দুটি প্রভাব বিস্তারকারী অভিযান বানচাল করেছে ওপেনএআই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মার্কিন এআই প্রতিষ্ঠানটি জানায়, এসব অভিযানে চ্যাটজিপিটি ব্যবহার করে ভুয়া সাংবাদিক পরিচয় তৈরি এবং একটি কথিত থিংকট্যাংকের মাধ্যমে গোপনে প্রচার চালানো হচ্ছিলো।

ওপেনএআই জানায়, ভূরাজনীতি ও সংঘাতসংশ্লিষ্ট বার্তা ছড়াতে ‘ভুয়া পরিচয়ের আড়ালে’ পরিচালিত বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা করছিল রাশিয়া ও ইরান থেকে পরিচালিত চ্যাটজিপিটির কিছু অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, ইরানসংশ্লিষ্ট অভিযানটিতে সাতটি কথিত সাংবাদিক পরিচয় ব্যবহার করা হয়। এসব পরিচয়ের প্রত্যেকটিতে দাবি করা হয়েছিল, সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কোনও দেশে বসবাস করেন। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে দীর্ঘ নিবন্ধ প্রকাশ করা হয়।

ওপেনএআই জানায়, প্রায় এক ডজন অনলাইন সংবাদমাধ্যমে এসব ভুয়া পরিচয়ের নামে প্রকাশিত বা পুনঃপ্রকাশিত প্রায় ১০০টি নিবন্ধ শনাক্ত করা হয়েছে। সংবাদমাধ্যমগুলো ছোট ও মাঝারি আকারের এবং সাধারণত আন্তর্জাতিক বিষয়, ভূরাজনীতি ও মধ্যপ্রাচ্যের ঘটনাবলি নিয়ে কাজ করে।

প্রতিষ্ঠানটি জানায়, শনাক্ত করা নিবন্ধগুলোর মধ্যে প্রথমটি প্রকাশিত হয়েছিল ২০২৫ সালের জুলাইয়ে। সর্বশেষটি প্রকাশিত হয় ২০২৬ সালের অক্টোবরে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এসব নিবন্ধ প্রকাশের হার বেড়ে যায়। পাশাপাশি সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যও তৈরি করেছিল এই অভিযান।

অভিযানে ব্যবহৃত একটি কথিত পরিচয় ছিল আরভিন বি. হসকিন্স। নিজের জীবনীতে তিনি নিজেকে ‘একজন মার্কিন ফ্রিল্যান্স লেখক’ হিসেবে পরিচয় দিয়েছিলেন। ইলন মাস্কের এক্স এবং মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্মে এই পরিচয়ের অ্যাকাউন্ট ছিল।

ওপেনএআইয়ের সরবরাহ করা স্ক্রিনশটে দেখা যায়, এক্সের স্বচ্ছতা-সংক্রান্ত তথ্যে অ্যাকাউন্টটির সঙ্গে ‘ওয়েস্ট এশিয়া অ্যান্ড্রয়েড অ্যাপ’-এর যোগসূত্র দেখানো হয়েছিল। অন্যদিকে ইনস্টাগ্রামের তথ্য অনুযায়ী, অ্যাকাউন্টটি ইরান থেকে পরিচালিত হচ্ছিল। দুটি অ্যাকাউন্টই স্থগিত করা হয়েছে বলে মনে হয়েছে।

ওপেনএআইয়ের ভাষ্য অনুযায়ী, রাশিয়াসংশ্লিষ্ট অভিযানটিতে লাতিন আমেরিকার এমন কিছু মানুষকে ব্যবহার করা হয়েছিল, যারা নিজেদের কাজের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অবগত ছিলেন না। তাদের দিয়ে সোশ্যাল রিসার্চ সেন্টার (এসআরসি) নামে একটি কথিত থিংকট্যাংক পরিচালনা করা হচ্ছিল।

অভিযোগ অনুযায়ী, অঞ্চলটিতে ইউক্রেনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং স্থানীয় রাজনৈতিক আলোচনায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে গোপন কার্যক্রম চালাত গোষ্ঠীটি।

ওপেনএআই জানায়, লাতিন আমেরিকায় এসআরসির কর্মীরা যে রাশিয়ার একটি গোষ্ঠীর হয়ে কাজ করছেন, সে বিষয়ে তাদের অবগত থাকার প্রমাণ পাওয়া যায়নি। বরং, কথিত রুশ-যোগাযোগ সম্পর্কে না জেনেই নিয়োগ পাওয়া কর্মীদের তৈরি মূল কনটেন্টের ওপর নির্ভর করত সংগঠনটি।

প্রতিষ্ঠানটির মতে, গত আড়াই বছরে তারা যেসব অভিযান বানচাল করেছে, তার মধ্যে ভুয়া সাংগঠনিক পরিচয় প্রতিষ্ঠার সবচেয়ে জটিল প্রচেষ্টাটি ছিল এসআরসির এই কার্যক্রম।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
টাটা-ইনফোসিসসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা, বিপাকে ভারতীয় কর্মীরা
অবশেষে নিজ ঘাঁটিতে ফিরলো মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’
শুধু সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
সর্বশেষ খবর
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০
টাটা-ইনফোসিসসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা, বিপাকে ভারতীয় কর্মীরা
টাটা-ইনফোসিসসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা, বিপাকে ভারতীয় কর্মীরা
তথ্য প্রযুক্তির সহায়তায় চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
তথ্য প্রযুক্তির সহায়তায় চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
এক জেলায় নতুন ডিসি
এক জেলায় নতুন ডিসি