১৮-এর কম বয়সীদের চ্যাটবট ব্যবহার নিয়ন্ত্রণে আইন পাস করলো নিউ ইয়র্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১৫:১৯ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৫:৫১

সঙ্গী হিসেবে আচরণ করা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ব্যবহার থেকে অপ্রাপ্তবয়স্কদের বিরত রাখতে নতুন আইনে সই করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর। ভোক্তাদের ব্যবহার্য এআই মডেল সীমিত করার সবচেয়ে ব্যাপক পদক্ষেপগুলোর একটি এটি। বুধবার তিনি আইনটিতে সই করেন।

আইন অনুযায়ী, ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো চ্যাটবট পরিচালনাকারীদের ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে। ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম হলে এআই ইন্টারফেসের কিছু বৈশিষ্ট্যের ব্যবহারও সীমিত করতে হবে। আইনে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক কেউ ব্যবহার করলে চ্যাটবট এমন কোনও কনটেন্ট তৈরি করতে পারবে না, যাতে ব্যবহারকারীর মনে হতে পারে চ্যাটবটটি মানুষ, জীবিত, বা মানবিক আবেগ অনুভব করে।

এ ছাড়া চ্যাটবট এমন কোনও আউটপুটও তৈরি করতে পারবে না, যা ব্যবহারকারীকে ভাবাবে যে তার সঙ্গে চ্যাটবটের ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত সম্পর্ক বা কর্তৃত্বশীল ব্যক্তির ভূমিকা রয়েছে। নিজের তৈরি কনটেন্টকে ব্যক্তিগত মতামত হিসেবে উপস্থাপনও করতে পারবে না।

সই অনুষ্ঠানে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, অপ্রাপ্তবয়স্করা আর এমন চ্যাটবট ব্যবহার করতে পারবে না, যা তাদের বন্ধু, প্রেমিক বা প্রেমিকা সেজে থাকে। তিনি আরও বলেন, অপ্রাপ্তবয়স্কদের আবেগীয় ও শারীরিক স্বাস্থ্যের সংবেদনশীল তথ্য চ্যাটবট আর জমা রাখতে পারবে না।

ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের অন্য কয়েকটি অঙ্গরাজ্যও চ্যাটবট সীমিত করে আইন করেছে। তবে হোকুলের সই করা আইনে এ প্রযুক্তি নিয়ন্ত্রণে সবচেয়ে বিস্তৃত ভাষা ব্যবহার করা হয়েছে, যা এআই কোম্পানিগুলোর প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

নিউইয়র্কের প্রযুক্তি খাতের অ্যাডভোকেসি গ্রুপ টেক, এনওয়াইসি আইনটির অস্পষ্ট ভাষার সমালোচনা করেছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, অনলাইনে শিশুদের নিরাপদ রাখার অর্থ এমন হতে পারে না যে শেখা ও ক্যারিয়ারের প্রস্তুতিতে সহায়ক হাতিয়ার থেকে তাদের বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

আইনটি নিয়ে মন্তব্য চেয়ে এএফপির অনুরোধে ওপেনএআই ও অ্যানথ্রপিক সাড়া দেয়নি। শিশুদের জন্য মিডিয়ার উপযোগিতা নিয়ে অভিভাবকদের নির্দেশনা দেওয়া অলাভজনক সংগঠন কমন সেন্স মিডিয়া আইনটি পাস হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে। সংগঠনটি একে দেশের সবচেয়ে শক্তিশালী শিশু এআই নিরাপত্তা বিল বলে অভিহিত করেছে।

সংগঠনটির প্রধান নির্বাহী জিম স্টেয়ার এক বিবৃতিতে বলেন, এআই কোম্পানিগুলো এমন বৈশিষ্ট্যসহ চ্যাটবট দিচ্ছে, যা শিশু ও কিশোরদের জন্য বিপজ্জনক, এমনকি প্রাণঘাতীও। তিনি আরও বলেন, এখন নিউইয়র্কে সেসব ক্ষতিকর বৈশিষ্ট্য নিষিদ্ধ হবে।

সূত্র: ডন

/এসএইচএম/
সম্পর্কিত
এআইয়ের পরামর্শে ওষুধ খেয়ে প্রকৌশলীর মৃত্যু, মামলা করলো পরিবার
বিচারপ্রক্রিয়ায় এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর
অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই, বেশিরভাগই সফটওয়্যার ইঞ্জিনিয়ার
সর্বশেষ খবর
মন্টেনেগ্রোকে ৪ গোলের মালা পরিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোকে ৪ গোলের মালা পরিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
এআইয়ের পরামর্শে ওষুধ খেয়ে প্রকৌশলীর মৃত্যু, মামলা করলো পরিবার
এআইয়ের পরামর্শে ওষুধ খেয়ে প্রকৌশলীর মৃত্যু, মামলা করলো পরিবার
যৌন হয়রানির মামলায় আইনজীবীর ৩ বছরের কারাদণ্ড
যৌন হয়রানির মামলায় আইনজীবীর ৩ বছরের কারাদণ্ড
দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে বেড়েছে ভোটার
দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে বেড়েছে ভোটার
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন