ব্রিটেনে মামলায় হারলো মেটা, টিকটক ও এক্স

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ১৮:৪৮ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৮:৪৮

অনলাইন সেফটি অ্যাক্টের আওতায় তথ্য চাওয়া নিয়ে ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা অফকমের বিরুদ্ধে আইনি লড়াইয়ে হেরেছে মেটা, টিকটক ও এক্স। শুক্রবার লন্ডনের হাইকোর্ট এ রায় দেন। যুক্তরাজ্যের নতুন অনলাইন নিরাপত্তা ব্যবস্থার প্রথম দিককার পরীক্ষাগুলোর একটি এটি।

২০২৩ সালের এ আইনের বিভিন্ন অংশ নিয়ে যেসব মামলা হয়েছে, এটি তার একটি। আইনটিতে টিকটক, এক্স এবং মেটার ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের জন্য কঠোর মান নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে শিশুদের ক্ষতিকর ও অবৈধ কনটেন্ট থেকে সুরক্ষাই এর লক্ষ্য।

শুক্রবারের রায় অফকমের জন্য বড় প্রাপ্তি। তবে অফকম কীভাবে ফি ও সম্ভাব্য জরিমানা হিসাব করে, তা নিয়ে মেটার আলাদা মামলার আরও গুরুত্বপূর্ণ রায় এখনও আসেনি। নতুন ব্যবস্থায় হোয়াটসঅ্যাপের শ্রেণিবিন্যাস নিয়েও অফকমকে চ্যালেঞ্জ করছে মেটা। এ মাসের শুরুতে অনলাইন সেফটি অ্যাক্টের আওতায় অফকমের প্রথম আনুষ্ঠানিক তদন্তের বিষয়ও হয়েছে প্রতিষ্ঠানটি। মন্তব্যের অনুরোধে এক্স ও মেটা তাৎক্ষণিক সাড়া দেয়নি। টিকটক জানিয়েছে, তারা রায়টি বিবেচনা করছে। বিস্তারিত কিছু জানায়নি।

ধাপে ধাপে অনলাইন সেফটি অ্যাক্টের ব্যবস্থা চালু করছে অফকম। সবচেয়ে গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে কোনও কোম্পানির বৈশ্বিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানার হুমকি দিয়ে এর শর্তগুলো বলবৎ করা হয়। ফেব্রুয়ারিতে মেটা, টিকটক ও এক্সকে তথ্য চেয়ে নোটিশ দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। এতে কনটেন্ট মডারেশনের বিস্তারিত পরিসংখ্যান চাওয়া হয়। এর মধ্যে ছিল কতগুলো পোস্ট সরানো হয়েছে বা দৃশ্যমানতা সীমিত করা হয়েছে, এবং কতজন ব্যবহারকারী ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি হয়েছেন, তার তথ্য।

তিন প্রতিষ্ঠান যুক্তি দেয়, নোটিশগুলো নজিরবিহীন নিয়ন্ত্রণমূলক বোঝা তৈরি করছে। এক্স দাবি করে, কোনও নিয়ন্ত্রকের কাছ থেকে পাওয়া সবচেয়ে বোঝাস্বরূপ তথ্য অনুরোধ মেটাতে তাদের কয়েক মিলিয়ন পাউন্ড খরচ হবে। তবে হাইকোর্ট তাদের মামলা খারিজ করে দিয়েছেন। রায়ে তথ্য চাওয়া অসামঞ্জস্যপূর্ণ, প্রতিষ্ঠানগুলোর এমন যুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে।

অফকমের এক মুখপাত্র রায়কে স্বাগত জানিয়ে বলেন, কোম্পানিগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ আমাদের কাজ করার সক্ষমতার মৌলিক বিষয়।

সূত্র: রয়টার্স

/এসএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির এমপির ছেলের আরও ৭ দিন রিমান্ড চাইলো গোয়েন্দা পুলিশ
বিএনপির এমপির ছেলের আরও ৭ দিন রিমান্ড চাইলো গোয়েন্দা পুলিশ
স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, অবিলম্বে পদত্যাগ করতে হবে: আখতার হোসেন
স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, অবিলম্বে পদত্যাগ করতে হবে: আখতার হোসেন
আটকের পর অসুস্থ হয়ে পড়লেন ছাত্রলীগ নেতা, ওসিকে হুমকি
আটকের পর অসুস্থ হয়ে পড়লেন ছাত্রলীগ নেতা, ওসিকে হুমকি
‘দেশে চমৎকার সরকার আছে, বিচার পেতে মামলা করতে হবে কেন’, প্রশ্ন তাহসিফের বাবার
‘দেশে চমৎকার সরকার আছে, বিচার পেতে মামলা করতে হবে কেন’, প্রশ্ন তাহসিফের বাবার
সর্বাধিক পঠিত
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার