স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, অবিলম্বে পদত্যাগ করতে হবে: আখতার হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৬, ১৯:৪৮ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৯:৪৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী  দেশের মানুষের জীবন নিয়ে নয়ছয় করছেন। তারা তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। এই দুই মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি আদায়ে এ কর্মসূচির আয়োজন করে দলটি।

আখতার হোসেন বলেন, ‘‘একদলীয় একতরফা সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। মানবাধিকারের পরিপন্থি সমস্ত আইন বাতিল করতে হবে। সামনের দিনে সাইবার সুরক্ষা আইনের যে সংশোধনী আনা হচ্ছে, সেই সংশোধনী আনা চলবে না। গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ ও তার দোসরদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’’

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আখতার বলেন, ‘‘আমরা স্পষ্ট করে বলি, যে ব্যর্থ বাংলাদেশ আপনারা তৈরি করেছেন, এই ব্যর্থ বাংলাদেশের দায় সরাসরি তারেক রহমানকেই নিতে হবে। দেশ ঠিক হওয়া দূরের কথা, দল হিসেবে বিএনপিও ঠিক হয়নি।’’ তিনি বলেন, ‘‘গত নয় মাসে নিজেদের মধ্যে মারামারি করে বিএনপির ৪০ জনের বেশি নেতাকর্মী খুন হয়েছেন। চাঁদাবাজি, ছিনতাই, দখলদারত্ব ও খুনের ঘটনা ঘটছে। এসব বন্ধ না করে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে পড়ে আছেন। এক ফ্যাসিবাদী কাঠামোর সংবিধান রক্ষার মিশনে নেমেছেন।’’

তিনি আরও বলেন, ‘‘কলকাতায় গ্যাস কিনবেন হাজার টাকায়। আর বাংলাদেশে গ্যাস কিনতে লাগে ২ হাজার ৫০০ টাকা।’’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘‘কলকাতায় কি ইরান যুদ্ধের কোনও প্রভাব পড়ে না? যদি কলকাতা হাজার টাকায় গ্যাস দিতে পারে, বাংলাদেশের জনগণকে কেন ২ হাজার ৫০০ টাকায় গ্যাস কিনতে হয়, এই উত্তর জ্বালানিমন্ত্রীকে দিতে হবে।’’

তিনি বলেন, ‘‘সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে বাংলাদেশের জন্য। আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। এটাই সরকারের জন্য পরীক্ষা। তারা  গঙ্গা চুক্তি নবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারে কি না, সেটা তারেক রহমানের সরকারকে এ দেশের মানুষের কাছে প্রমাণ দিতে হবে।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশে বাজেট আসার সময় দ্রব্যমূল্যের কিছু দাম বাড়ে। কিন্তু আমরা দেখলাম, বিএনপি সরকার বলল বাজেটের সময় নাকি কোনও কিছুর দাম বাড়েনি। অথচ বাজেটের আগে-পরে, এখনও পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দাম বাড়তির দিকে।’’

তিনি বলেন, ‘‘সব জায়গায় ব্যর্থতার পাশাপাশি বাংলাদেশের মানুষের মানবাধিকার নিয়ে তারা উল্টো দিকে যাত্রা শুরু করেছে। আমরা চেয়েছিলাম, বাংলাদেশে ২৪-এর অভ্যুত্থানের পরে মানবাধিকার সুরক্ষার জন্য শক্তিশালী আইন হবে। কিন্তু এই সরকার শক্তিশালী আইন প্রণয়নের কথা বলে সবগুলো দুর্বল আইন প্রণয়ন করেছে। যাতে তারা ইচ্ছেমতো মানবাধিকার লঙ্ঘন করতে পারে, সেই পথ তারা প্রশস্ত করেছে। আর আইনশৃঙ্খলার কী পরিস্থিতি, আপনারা সবাই জানেন।’’

আখতার বলেন, ‘‘বিমানবাহিনীর একজন কর্মকর্তা তাওসিফ সাউরির মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। সেই তাওসিফ সাউরি শেখ হাসিনার পলায়নের ভিডিওটা ফেসবুকে সার্কুলেট করেছিলেন। আওয়ামী লীগের লোক উল্লাস প্রকাশ করছে। আওয়ামী লীগ উল্লাস প্রকাশ করার সাহস পায়, কারণ এ পর্যন্ত ২৪-এর অভ্যুত্থানের সময় যে আওয়ামী লীগ হত্যা করেছিল, বিএনপি সরকার গঠন করার এতদিন পরেও তাদের বিচার নিশ্চিত করতে পারেনি।’’

 

 

 

 

 

 

 

 

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
‘ফ্যাসিবাদী শক্তি ও দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে ফের মাঠে নামতে হবে’
দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ রাজধানীতে গণবিক্ষোভ করবে এনসিপি
‘সব বিষয় জেনে কথা বলবো’, তাহসিফ সৌরির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
ভাঙলো ইব্রাহিম-পালকের সম্পর্ক, বাতিল একসঙ্গে কাজের পরিকল্পনা
ভাঙলো ইব্রাহিম-পালকের সম্পর্ক, বাতিল একসঙ্গে কাজের পরিকল্পনা
ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির নেপথ্যে উ. কোরিয়া?
ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির নেপথ্যে উ. কোরিয়া?
আ.লীগ নেতাকে গ্রেফতারের পর পুলিশকে ঘিরে ধরে ছিনিয়ে নিলো স্বজনরা 
আ.লীগ নেতাকে গ্রেফতারের পর পুলিশকে ঘিরে ধরে ছিনিয়ে নিলো স্বজনরা 
৪০ হাজার কোটি রুপিতে আটটি স্টিলথ যুদ্ধ জাহাজ বানাবে ভারত
৪০ হাজার কোটি রুপিতে আটটি স্টিলথ যুদ্ধ জাহাজ বানাবে ভারত
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার