ওপেনএআই ও অ্যাপলের পাল্টাপাল্টি মামলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১৩:১০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৩:১০

গোপন বাণিজ্যিক তথ্য চুরির অভিযোগে অ্যাপলের করা মামলার জবাবে পাল্টা মামলা করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট আদালতে মামলাটি করে প্রতিষ্ঠানটি।

পাল্টা মামলায় ওপেনএআই অভিযোগ করেছে, অ্যাপলের কর্মী নিয়োগ ও চাকরি ছাড়ার প্রক্রিয়া এমন পরিস্থিতি তৈরি করেছে, যেখানে প্রতিষ্ঠানটি প্রায় যেকোনও সাবেক কর্মী এবং তার নতুন নিয়োগকর্তার বিরুদ্ধে বাণিজ্যিক গোপনীয়তা চুরির অভিযোগ তুলতে পারে।

ওপেনএআইয়ের দাবি, অ্যাপল এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, যেখানে কোনও কর্মী প্রতিষ্ঠান ছেড়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যোগ দিলেই তার বিরুদ্ধে গোপন তথ্য আত্মসাতের অভিযোগ আনার সুযোগ থাকে। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে বাধাগ্রস্ত করতেও অ্যাপল এ ধরনের অভিযোগ ব্যবহার করতে পারে বলে দাবি করেছে তারা।

তবে ওপেনএআইয়ের পাল্টা মামলাকে মূল অভিযোগ থেকে দৃষ্টি সরানোর চেষ্টা বলে মন্তব্য করেছে অ্যাপল। শুক্রবার সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, মামলাটি ওপেনএআইয়ের কর্মীদের মাধ্যমে অ্যাপলের অপ্রকাশিত পণ্য, প্রযুক্তি ও কার্যপ্রক্রিয়া-সংক্রান্ত গোপন তথ্য ইচ্ছাকৃতভাবে চুরি ও ব্যবহারের অভিযোগ নিয়ে। অ্যাপলের দাবি, তাদের গোপন তথ্য ব্যবহার বন্ধ করার নির্দেশও ইতিমধ্যে ওপেনএআইকে দেওয়া হয়েছে।

এর আগে গত জুনে ওপেনএআই ও অ্যাপলের দুই সাবেক কর্মীর বিরুদ্ধে মামলা করে অ্যাপল। অভিযুক্ত দুই সাবেক কর্মী হলেন ওপেনএআইয়ের প্রধান হার্ডওয়্যার কর্মকর্তা ট্যাং তান এবং কারিগরি বিভাগের কর্মী চ্যাং লিউ। অ্যাপলের অভিযোগ, তারা প্রতিষ্ঠানটির মালিকানাধীন গোপন তথ্য নিয়ে ওপেনএআইকে নিজস্ব হার্ডওয়্যার পণ্য তৈরিতে সহায়তা করেছেন।

অন্যদিকে ওপেনএআইয়ের দাবি, অ্যাপলের কর্মসংস্থান নীতি প্রতিষ্ঠান ছেড়ে যাওয়া কর্মী ও তাদের নতুন নিয়োগকর্তাদের জন্য সম্ভাব্য আইনি ফাঁদ তৈরি করছে।

এ বিরোধের মধ্যে ওপেনএআইয়ের হার্ডওয়্যার খাতে প্রবেশের পরিকল্পনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এতে অ্যাপলের সঙ্গে প্রতিষ্ঠানটির সরাসরি প্রতিযোগিতা বাড়তে পারে।

২০২৫ সালের জুলাইয়ে সাবেক অ্যাপল ডিজাইনপ্রধান জনি আইভের প্রতিষ্ঠিত এআই হার্ডওয়্যার স্টার্টআপ আইও প্রোডাক্টস ইনকরপোরেটেড অধিগ্রহণ করে ওপেনএআই।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এসএইচএম/
সম্পর্কিত
মানুষের মতো স্পর্শ অনুভব করবে রোবট
কিশোরদের এক্স ব্যবহারে নজরদারির সুযোগ, চালু হলো প্যারেন্টাল কন্ট্রোল
ক্যামেরা বা স্ক্রিন শেয়ার করে জেমিনাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবেন যেভাবে
সর্বশেষ খবর
নিউজিল্যান্ডের পেস আক্রমণে দিশেহারা ভারত
নিউজিল্যান্ডের পেস আক্রমণে দিশেহারা ভারত
মানুষের মতো স্পর্শ অনুভব করবে রোবট
মানুষের মতো স্পর্শ অনুভব করবে রোবট
সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের এক দিন পর বাড়িতে লুটপাট-আগুন
গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের এক দিন পর বাড়িতে লুটপাট-আগুন
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি