সাশ্রয়ী মূল্যের গেমিং ফোন

টেক ডেস্ক
১৩ মার্চ ২০২২, ২১:২৯আপডেট : ১৩ মার্চ ২০২২, ২১:২৯

সাশ্রয়ী মূল্যের গেমিং ফোন নিয়ে এলো ওয়ালটন। প্রিমো এইচ টেন মডেলের ফোনটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী গেমিং প্রসেসর, র‌্যাম ও রম, ট্রিপল ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ অন্যান্য ফিচার। 

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার এস এম রেজওয়ান আলম জানান, অল্প বাজেটে যারা গেমিং স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য প্রিমো এইচ টেন আদর্শ ডিভাইস। ম্যাজিক ব্ল্যাক এবং লেজার গ্রিন রঙের ফোনটি দৃষ্টিনন্দন। এর দাম ১২ হাজার ৯৯৯ টাকা।

এটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে ব্যবহৃত হয়েছে ২.৩ গিগাহার্টজ গতির হেলিও জি৩৫ অক্টাকোর গেমিং প্রসেসর,  ৪ গিগা র‌্যাম, ৬৪ গিগা ইন্টারন্যাল স্টোরেজ, ২৫৬ গিগা মাইক্রো এসডি কার্ড ইত্যাদি।

স্মার্টফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ এআই ট্রিপল অটোফোকাস ক্যামেরা। যার প্রধান সেন্সরটি ১৩ মেগাপিক্সেলের। পাশাপাশি রয়েছে ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর এবং আরেকটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফোনটির সামনে রয়েছে ২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল ভি-নচ ক্যামেরা। উভয় ক্যামেরায় ফুলএইচডি রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে টাইপ সি চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার