‘রেডমি নোট ১২’ বাজারে আনলো শাওমি

টেক ডেস্ক
১৭ জুন ২০২৩, ২১:৩৬আপডেট : ১৭ জুন ২০২৩, ২১:৩৬

বাজারে রেডমি নোট সিরিজের সর্বশেষ সংস্করণের স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকর্ষণীয় ফিচারের সঙ্গে স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন। আগের জেনারেশন থেকে আরও আপগ্রেড করা হয়েছে স্মার্টফোনটির ডিসপ্লে, ক্যামেরা সেটআপ এবং প্রসেসর; যা ফোনটিকে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসেবে আরও বেশি কার্যক্ষম করে তুলেছে।

ফোনটিতে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের অসাধারণ অ্যামোলেড ডিসপ্লে, উন্নত মেমরি এবং ৫ হাজার এমএএইচ ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে স্মুথ ও আরামদায়ক ভিউয়িং এক্সপেরিয়েন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেডমি নোট ১২ স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ৬ ন্যানোমিটার প্রযুক্তির আপটু ২ দশমিক ৮ গিগাহার্জ অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, ৬ দশমিক ৬৭ ইঞ্চির অ্যামোলেড ডটডিসপ্লে। শক্তিশালী এইআই ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে রেডমি নোট ১২ ডিভাইসটিতে। যার প্রাথমিক ৫০ মেগাপিক্সেলের ক্যামেরার সাহায্যে নেওয়া যাবে সুন্দর মূহূর্তের ছবিগুলো। সেই সঙ্গে থাকা ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরায় শাওমি রেডমি নোট ১২ ব্যবহারকারীদের দেয় ছবি তোলার অবাধ স্বাধীনতা। সেলফি নিতে ফোনটির সামনে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

স্মার্টফোনটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে। রেডমি নোট ১২-এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টের দাম ১৯ হাজার ৯৯৯ টাকা।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে 
ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে 
টিভিতে আজকের খেলা (১২ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ জুলাই, ২০২৬)
শেলদেরুপের গোলের পর বেলিংহামের জবাব, প্রথমার্ধে ১-১ সমতায় ইংল্যান্ড-নরওয়ে
শেলদেরুপের গোলের পর বেলিংহামের জবাব, প্রথমার্ধে ১-১ সমতায় ইংল্যান্ড-নরওয়ে
বগুড়ায় একসঙ্গে দুই নৌ বন্দরের নাম ঘোষণা করলো সরকার, এলাকায় আনন্দের বন্যা
বগুড়ায় একসঙ্গে দুই নৌ বন্দরের নাম ঘোষণা করলো সরকার, এলাকায় আনন্দের বন্যা
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল