পিস টিভির বাংলা ওয়েবসাইট বন্ধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৬, ২৩:১১ আপডেট : ১২ জুলাই ২০১৬, ২৩:১৫

নিরাপত্তার স্বার্থে জাকির নায়েকের পিস টিভির বাংলা ভার্সনের ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের সব মোবাইল ফোন অপারেটর, ইন্টারনেট গেটওয়ে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিএবি) কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠায়।

পিস টিভির বাংলা ওয়েবসাইট আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা পিস টিভির বাংলা ওয়েবসাইট ব্লক করার নির্দেশনা পেয়েছি। এটি বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে, বিতর্কিত পিস টিভি বন্ধে সোমবার তথ্য মন্ত্রণালয় ‘বিদেশি ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল’ বিষয়ক প্রজ্ঞাপন জারি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য অধিদফতর, বাংলাদেশ টেলিভিশন, ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি দেওয়া হয়।

প্রসঙ্গত, জঙ্গিবাদে তরুণদের উৎসাহ জোগানের অভিযোগে ড. জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত করছে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার। ইতিমধ্যে মালয়েশিয়া, যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ করা হয়েছে পিস টিভির সম্প্রচার। ভারত সরকারও পিস টিভি বন্ধের উপায় খুঁজছে।

আরও পড়ুন: জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদী বক্তব্যের প্রমাণ মেলেনি 

/এইচএএইচ/এমও/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যক্ষ্মা নির্ণয়ে আইসিডিডিআরবিকে ১.৪৫ মিলিয়ন ডলার দেবে জাপান
যক্ষ্মা নির্ণয়ে আইসিডিডিআরবিকে ১.৪৫ মিলিয়ন ডলার দেবে জাপান
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কও ফেরে স্বাভাবিক ছন্দে
ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কও ফেরে স্বাভাবিক ছন্দে
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না